আসছে ঈদুল আযহায় দেশের বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে রাজু আলীমের প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসার রাজকন্যা’। ছবির প্রচার-প্রচারণায় ছুটছেন দুই কেন্দ্রীয় চরিত্র শিপন মিত্র ও মৌসুমী হামিদ। বুধবার এই জুটি এসেছিলেন চ্যানেল আই কার্যালয়ে। মুখোমুখি হন চ্যানেল আই অনলাইনের।
জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার অরুণ চৌধুরীর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ‘ভালোবাসার রাজকন্যা’ চলচ্চিত্রে মৌসুমী হামিদ-শিপন মিত্র ছাড়া আরো অভিনয় করছেন আবিদ রেহান, ফারজানা চুমকি, কাজী রাজু ও মিলি বাশারসহ বেশকিছু পরিচিত মুখ।






