চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি বিস্মিত, মর্মাহত ও অপমানিত: গোলাম আরিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

কথিত রাজাকারের তালিকায় নিজের নাম থাকায় ক্ষোভ প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর বলেছেন, আমি বিস্মিত, মর্মাহত ও অপমানিত।   

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কথিত রাজাকার তালিকায় তার নাম আসায় মঙ্গলবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

সেখানে তিনি বলেন, রাজাকারের তালিকায় আমার নাম দেখে বিস্মিত, মর্মাহত ও অপমানিত বোধ করছি। আমি বিস্মিত। কারণ মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত ২২/৭/২০১৩ তারিখে প্রজ্ঞাপনে রাজশাহী জেলার ৩৩ নং তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা আমি।

‘‘আমি একজন মুক্তিযোদ্ধা। মন্ত্রণালয় আমাকে মুক্তিযুদ্ধ সনদ দিয়েছে। আমি মুক্তিযোদ্ধা ভাতাও পাচ্ছি। এমনকি ২০১০ সালে আমাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হয়েছে।’’

গোলাম আরিফ আরও বলেন, ‘আমি ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৫৪, ‘৬৯, ’৭০ এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণকারী। আমাকে একুশে পদকেও ভূষিত করা হয়েছে।’’

‘‘কিন্তু গত রোববার ১৫ ডিসেম্বর প্রকাশিত ৭১ রাজাকার তালিকায় রাজশাহী অঞ্চলের ক্রমিক পৃষ্ঠা ১১ ক্রমিক নং ৮৯, এবং পূর্বের নথির ৬০৬ এর ৭২-এ ঠিকানা বিহীন এমডি গোলাম আরিফ নাম লেখা আছে। আমি মনে করি, সংশ্লিষ্ট তালিকা প্রকাশে সীমাহীন অযত্ন,পরীক্ষা-নিরীক্ষা না করে অত্যন্ত অবহেলার সাথে এই তালিকা প্রচার এবং প্রকাশ করা হয়েছে।’’

Reneta

তিনি ভুল সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করে তা গণমাধ্যমে প্রকাশ এবং প্রচারেরও দাবি করেন। পাশাপাশি এই বিতর্কিত তালিকা প্রণয়নে যারা জড়িত, তাদের সবার সম্পর্কে তদন্ত করে ব্যবস্থা নিতে আহ্বান জানান।

রোববার এক সংবাদ সম্মেলন করে প্রথম দফায় ১০,৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সেই তালিকা প্রকাশের পর দেখা যায়, তাতে অনেক মুক্তিযোদ্ধার নামও রয়েছে। এ নিয়ে বিতর্ক তৈরি হয় সারাদেশে।

অনেকেই দাবি করছেন, প্রকাশিত রাজাকারের তালিকা এখনই সংশোধন করে প্রকৃত রাজাকারদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজাকারের তালিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার অনলাইনে ‘স্বপ্নের বাড়ি’

পরবর্তী

সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ

পরবর্তী

সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ

কারা চিকিৎসক

মুন সিনেমা হল: অবশেষে ৯৯ কোটি টাকার চেক হস্তান্তর

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT