চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি বাঘ শিকার করতে নেমেছি: মিশা সওদাগর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২০, জুন ২০১৭
বিনোদন
A A
মিশা সওদাগর

মিশা সওদাগর

‘আমি বাঘ শিকার করতে নেমেছি, হরিণ আর ছাগল নিয়ে এখন আমার কোনো আগ্রহ নেই।’ আজ মঙ্গলবার দুপুরে এভাবেই চলচ্চিত্রের বর্তমান অবস্থায় নিজের অবস্থান নিয়ে বললেন মিশা সওদাগর, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি।

চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ব্যাপারে চলচ্চিত্র শিল্পী সমিতি কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এমন সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, ‘আমরা এখন চলচ্চিত্রে যৌথ প্রযোজনার নামে যে যৌথ প্রতারণা হচ্ছে, তা নিয়ে আন্দোলন করছি। এর একটা ফলাফল আমরা বের করব। এ পরিস্থিতিতে কে কী বলছে, সব আমরা শুনছি, মনে রাখছি, সময় মতো অবশ্যই জবাব দেওয়া হবে।’

আর চলচ্চিত্র শিল্পী সমিতি ও বরেণ্য চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে শাকিব খান যে মন্তব্য করেছেন, এ ব্যাপারে মিশা সওদাগর বলেন, ‘সম্মিলিত ভাবে আমরা অনেক বড় একটা আন্দোলন করছি। এই আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো সিদ্ধান্ত আমরা এ মুহুর্তে নেব না। তাতে আন্দোলনের কাঙ্খিত ফলাফল অর্জিত না হওয়ার সম্ভাবনা বেশি।’

তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই তাদের ব্যক্তিগত অভিমত দিচ্ছেন। কিন্তু যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, তখন অবশ্যই তা আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।’

গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রদর্শক সমিতি এবং বুকিং এজেন্ট সমিতির যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতি আর চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, ‘এতদিন কোথায় ছিলেন সাহেব? আজকে আপনি এফডিসিতে এসে নেতাগিরি করছেন। চলচ্চিত্রের দুর্দিন তো অনেক আগে থেকেই চলছে। তখন তো আপনাকে দেখা যায়নি। নতুন কমিটির সাথে সাথে ঘুরছেন আপনি। তাদের দুর্বল মানসিকতার কারণে আপনার মতো সুদিনের কোকিলরা সুযোগ পায়।’

আগেই জানানো হয়, শাকিব খানের এ মন্তব্যের পর চলচ্চিত্রে তাকে নিষিদ্ধ করার ব্যাপারে চলচ্চিত্র শিল্পী সমিতির শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিশা সওদাগরশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT