লাল সবুজকে ধারণ করে চ্যানেল আই। আর তাই প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণ সেজে উঠে লাল-সবুজের রঙে। এবছর বিজয়ের ৪৮ বছর পূর্তিতে ‘আমি বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ১৬ ডিসেম্বর চ্যানেল আই চেতনা চত্বরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে ‘চ্যানেল আই বিজয় মেলা ২০১৯’।
এদিন সকাল ১১টা ৫ মিনিটে জাঁকজমকপূর্ণ এ মেলা’র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খেতাবধারী মুক্তিযোদ্ধারা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, চ্যানেল আই’র পরিচালনা পর্ষদের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ দেশের গুণীজন। অনুষ্ঠানটির বিস্তারিত জানাতে শনিবার চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন।






