চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি বাংলাদেশের বৈধ রাষ্ট্রপতি ছিলাম: এরশাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত আমি বাংলাদেশের বৈধ রাষ্ট্রপতি ছিলাম, আছি এবং থাকবো। এ নিয়ে কোর্টের রায় আছে বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি জিয়াউর রহমান ও এইচএম এরশাদকে সাবেক রাষ্ট্রপতি বলে প্রধানমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে সোমবার রংপুর পল্লী নিবাসে সাংবাদিকদের প্রশ্নে এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, এ প্রসঙ্গে কে কী বললো সেটা বিবেচ্য নয়। প্রধানমন্ত্রী হয়তো জিয়াউর রহমান প্রসঙ্গে বলতে গিয়ে আমাকে টেনেছেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, পৌর নির্বাচন সুষ্ঠু হবে কিনা, সে বিষয় নিয়ে আমার সন্দেহ আছে। সকল মানুষের মনেও সন্দেহ আছে।

তিনি অভিযোগ করে বলেন, ‘আমার অনেক প্রার্থীকে নমিনেশন সাবমিট করতে দেয়া হয়নি। এখনো অনেক প্রার্থীকে মনোনয়ন তুলে নেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। এটা হতে পারে না।

`এই সরকার যদি নির্বাচন সুষ্ঠু করতে পারে, তবে এই সরকারের আগের সব দুর্নাম ঘুচে যাবে। এ সময় সাবেক বাণিজ্য মন্ত্রী জি এম কাদের, রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব সাবেক এমপি আসিফ শাহরিয়ার উপস্থিত ছিলেন।

Reneta

এরআগে দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে আসেন এরশাদ। সেখান থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে রংপুর পল্লী নিবাসে নিয়ে আসেন নেতাকর্মীরা। শোভাযাত্রার নেতৃত্ব দেন সিটি কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি।

পৈত্রিক বাড়ি পরিদর্শনে মঙ্গলবার সকালে ৫ দিনের সফরে বুড়িমারি স্থলবন্দর হয়ে ভারত যাবেন। ১২ ডিসেম্বর তিনি রংপুর ফিরে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএম এরশাদজাতীয় পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

রামুতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

আমরাই আমাদের শক্তি

জুলাই ১৩, ২০২৬

ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

জুলাই ১৩, ২০২৬

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT