চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি চাই অপু আমার সংসার সুন্দর করে সাজাক’

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৮:০৫ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। নানা কারণেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। শাকিবের সঙ্গে তার স্ত্রী অপু বিশ্বাসের সম্পর্কে টানাপোড়েন কাটতে না কাটতেই পরিচালক সমিতির পক্ষ থেকে উকিল নোটিশ দেওয়া হয়েছে বলে খবর চাউর হয়েছে। আর এর জবাব দিতে পাবনায় শুটিং বন্ধ রেখে গতকাল শুক্রবার সন্ধ্যায় এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আসেন তিনি। এ সময় চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেছেন।

‘রংবাজ’ ছবির শুটিং কেমন চলছে?

প্রথম তিন দিনের কাজ হয়েছে। প্রথম দিকের কয়েকটি দৃশ্যে শুটিং করে ফেলেছি। শনিবার আবার শুটিং স্পটে যাব। তারপর ফিরব ২ মে।

আপনাকে উকিল নোটিশ দেওয়া হয়েছে?

কথাটি সবার মুখে মুখে শুনেছি। পত্রিকায় দেখেছি। কিন্তু এটি আদৌ সত্য নয় বলে আমার মনে হয়। কারণ এখনো আমার হাতে উকিল নোটিশের কপি পৌছেনি। যদি চলচ্চিত্র পরিচালক সমিতি পাঠাতোই, তবে এতক্ষণে তো আমার হাতে নোটিশটি থাকার কথা ছিল।

কী মনে হচ্ছে?

Reneta

আমার কাছে উকিল নোটিশের বিষয়টি পুরোই ভুয়া মনে হচ্ছে। এটা আসলে রটানো হয়েছে। এই কাজে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব আর দুয়েকটি সংবাদমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে।

তার মানে কোনো ষড়যন্ত্র হচ্ছে?

অবশ্যই। আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে একটি মহল। আমাকে ধ্বংস করতে চায়। আমি অনেক কষ্ট করে আজকে নায়কদের মধ্যে এক নম্বর হয়েছি। আমিই মানে কিন্তু ইন্ডাস্ট্রি। আমাকে ধ্বংস করলে সিনেমা ইন্ডাষ্ট্রিরই ক্ষতি হবে। বিষয়টি বোকারা বোঝেও না বোঝার ভান করছে।

বিষয়টির সমাধান কীভাবে হবে?

মহাসচিবের সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলে লাভ নেই। তিনি নিজেই বোকামী করছেন। পরিচালক সমিতির সভাপতির সঙ্গে কথা হয়েছে। তিনি তিনদিন পর এফডিসিতে আসবেন। তখন বিষয়টির ফয়সালা হবে। সভাপতির সঙ্গে কথা বলে বিষয়টির সুরাহা করে তবেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কথা ভাবা যাবে।

এখানে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আসছে কোথা থেকে?

দেখুন, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি। আমাকে কিছু বলা মানে আমার সংগঠনকেও বলা। তাই প্রতিবাদ হবে সাংগঠনিক। পরিচালকদের সমিতির কাছে এ বিষয়ে কথা বলতে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আলোচনা করব।

দিনভর নির্বাচন স্থগিতের গুজবের নেপথ্যে আপনার নামটি বারবার আসছে।

নির্বাচনী প্রচারণায় হট্টগোল হলে তা বাতিল করার অধিকার আমার আছে। কারণ আমি এখনো বর্তমান কমিটির সভাপতি। এমন বক্তব্য প্রকাশ হয়েছিল একটি সংবাদপত্রে। এজন্য আমাকে নেপথ্যে বলছে অনেকেই। কিন্তু আমি আসলেই চাই নির্বাচন হউক। এজন্য অনেককে ফোন দিয়েও উৎসাহ দিচ্ছি। এটাও আসলে একটা আমাকে নিয়ে ষড়যন্ত্রেরই অংশ। আমাকে যে কোনো মূল্যে ধ্বংস করাই একটি মহলের মূল ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

নতুন ছবিতে অভিনয় নিয়ে আপনার ও  স্ত্রী অপু বিশ্বাসের পাল্টপাল্টি বক্তব্য এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে। এ বিষয়ে আপনি কী বলেন?

তার এখন ছবি করার  কী দরকার? আমাদের সন্তান আব্রাহাম তো এখন অনেক ছোট। তাকে তো সময় দিতে হবে। নয়তো সে কার কাছে থাকবে। আমি তাকে বারণ করেছি ছবিতে অভিনয় করতে। সেও আমাকে কথা দিয়েছে কোনো ছবিতে অভিনয় করবে না। আমি চাই অপু আমার সংসার সুন্দর করে সাজাক।

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT