চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি কড়া হেডমাস্টার ছিলাম না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের কোচ থাকাকালীন সময়ে ‘কড়া হেডমাস্টার’ বলে সুখ্যাতি-কুখ্যাতি উভয়ই ছিল চণ্ডিকা হাথুরুসিংহের। টাইগারদের ছেড়ে এখন স্বদেশ শ্রীলঙ্কার কোচের দায়িত্ব সামলাচ্ছেন, সাত মাস পেরিয়ে গেছে ম্যাথুজদের সঙ্গে। এমন সময় ক্রিকইনফোর সঙ্গে সাক্ষাৎকারে টাইগারদের সাবেক এ কোচ জানালেন, বাংলাদেশ সময়টাতে মোটেও কড়া হেডমাস্টার ছিলেন না।

হাথুরুকে প্রশ্ন করা হয়েছিল মাশরাফী-তামিম-সাকিবদের কোচ থাকাকালীন সময়ে ‘দাদাগিরি’ ফলাতেন তিনি। এটা কতটা যুক্তিসম্মত? হাথুরুর উত্তরটা এমন, ‘আমি এমনটা মনে করি না। কোচ থাকাকালীন সময়ে এমনিতেই অনেক দায়িত্ব এসে পড়ে। সেসব অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজেকেই বহন করতে হয়।’

‘যখন সবকিছু ঠিক থাকে কিংবা পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন আমি বিশ্বাস করি একজন নেতা হিসেবেই আপনাকে আপনার মানুষদের পাশে দাঁড়াতে হবে। বিশ্বাস করি আমি মোটেও কড়া হেডমাস্টার ছিলাম না। খেলোয়াড় থেকে শুরু করে দলের অন্যান্যদের প্রচুর স্বাধীনতা দিয়েছি। তবে, যেসব লোক জানতো না যে তারা কী করছে তাদের জন্য আমার বিন্দুমাত্র সময় ছিল না।’

২০১৪-১৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকার সময়ে বাংলাদেশের চালচলনই বদলে দিয়েছিলেন হাথুরু। তিন ফরম্যাটের ক্রিকেটে সময়টাতে ১০২ ম্যাচের মধ্যে ৪১ জয়ের বিপরীতে ৫১টি হার ছিল। ওয়ানডেতে ৪৮ ম্যাচের ২৫টিতেই জয়, হার ২৩টি। বাংলাদেশ বিশ্বের কাছে সমীহ পাওয়ার মতো দল হয়ে ওঠে ওই সময়টাতেই।

বাংলাদেশের কোচ হয়ে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলেছেন, হাথুরুর মন্তব্য এমনটাই- ‘বাংলাদেশে ভিন্ন রকমের একটা চ্যালেঞ্জ ছিল। এখানে নিজেকে বিশ্বাস করার মতো আত্মবিশ্বাস গড়ে ওঠে আমার মাঝে। আমার সহজাত বুদ্ধিকে বিশ্বাস করতে শিখি। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনেক সাহায্য পেয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চণ্ডিকা হাথুরুসিংহেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT