কেবল একজন অভিনেতাই নয় ,একজন ভালো মানুষ হিসেবেও খ্যাতি আছে বলিউড স্টার আমির খানের। সহায়হীনদের পাশে দাঁড়ানোর নজির আগেও দেখিয়েছিলেন এ তারকা।
আবারও এগিয়ে এসেছেন তিনি। প্রবল বন্যায় ভেসে যাচ্ছে ভারতের বিহার রাজ্য। আর তাই বিহারের বন্যার্তদের পাশে দাঁড়ানোর মানবিক আবেদন জানিয়েছেন তিনি। সবাইকে সরকারের দুর্যোগ সহায়তা তহবিলে দান করার অনুরোধ জানিয়েছেন আমির।
‘ প্রকৃতি আমাদের হাতে নেই। তবে আমরা চাইলে এ পরিস্থিতি মোকাবেলা করতে পারি। সকল ভারতীয়কেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিৎ’। মুম্বাইয়ে এমনটাই বলেছেন আমির খান। আমির আরও বলেন, বিহারের সবাই আমাদেরই ভাই বোন। এছাড়া ভারতের আরো বেশ কিছু অঞ্চলে এখন বন্যা। এই খারাপ সময়ে তাদের পাশে দাড়াই।
উল্লেখ্য, বছরের শুরুর দিকে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আসাম সরকারকে ২৫ লাখ রুপি সহায়তা করেছিলেন। হিন্দুস্তান টাইম








