আজ আমির খানের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে হরিয়ানা থেকে মুম্বাই আসছেন ফোগাটের পরিবার। আমির খানের জন্মদিনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ববিতা ফোগাট। তিনি বলেন, ‘আমি, বোন গীতা ফোগাট এবং আমাদের বাবা মহাবীর সিং ফোগাট— আমরা সবাই আমির খানের জন্মদিনের উৎসবে আমন্ত্রিত হয়েছি এবং অনুষ্ঠানে যোগ দিচ্ছি।’ আর জন্মদিনের উৎসবে যোগ দেওয়া নিয়ে বেশ উচ্ছাস প্রকাশ করেন তিনি।
‘দাঙ্গাল’ ছবিটি মুক্তি পায় গত বছর ডিসেম্বরে। ছবিটি কুস্তিগির গীতা, ববিতা এবং তাদের বাবা মহাবীরের জীবনের গল্প নিয়ে নির্মিত। এই ছবিতে আমির খান মহাবীর সিং ফোগাটের চরিত্রে অভিনয় করেছেন। আমির খান বলেন, ‘ফোগাট পরিবারের সংগ্রাম এবং তাদের সাফল্য সম্পর্কে জনগণকে সচেতন করাই ছিল আমার মূল উদ্দেশ্য।’
গত বছর গীতা ফোগাটের বিয়ের অনুষ্ঠানে তাদের গ্রাম বিওয়ানিতে যান আমির খান। নামী কুস্তিগীর, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য অনেকে সেই অনুষ্ঠানে যোগ দেন। টাইমস অব ইন্ডিয়া।









