চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অদ্ভুত আমির!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
বিনোদন
A A

প্রসিদ্ধ সংগীত পরিচালক, শুনতেই মনে হচ্ছে খুব ভাব গাম্ভীর্যপূর্ণ একটা চরিত্র।কিন্তু, আমির খানের প্রথম মিউজিক্যাল ড্রামা ছবি ‘সিক্রেট সুপারস্টারে’ তাকে দেখানো হয়েছে ভিন্নভাবেই। কিছুদিন আগেই ছবিটির টিজার প্রকাশ হলো ইউটিউবে।

ভক্তরা বেশ অবাকই নতুন লুকে হবেন আমিরকে দেখে। স্পাইক করা চুল, আধুনিক বেশভূষা, ফ্রেঞ্চ কাট দাড়ি সব কিছু মিলিয়ে কেমন একটা অদ্ভুত লুকে  ‘মিস্টার পারফেক্টসনিস্ট’। তবে এই লুক নিয়ে আপত্তি জানালেন আমিরের স্ত্রী চলচ্চিত্র পরিচালক কিরণ রাও। কিরণ ‘সিক্রেট সুপারস্টার’ নিয়ে বলেন, ‘শুরুতে আমার কাছে একদম অদ্ভুত লাগছিল এই চরিত্রটি। আমি আমিরকে মানাও করেছি এই চরিত্রটি না করতে। বলেছিলাম তোমাকে ‘দঙ্গলের’ মত সিনেমার বাবার চরিত্রটি অনেক মানায়।’

আমির খানের কাছে এই অদ্ভুত চরিত্র ফুটিয়ে তোলা ছিল চ্যালেঞ্জ।একদম ব্যতিক্রম ধারার চরিত্রে অভিনয় করে দেখতে চেয়েছিলেন ভক্তরা তাকে কতটুকু গ্রহণ করেন। এই প্রসঙ্গে কিরণ রাও আরও বলেন, ‘যখন আমির এই চরিত্রের জন্য স্ক্রিন টেস্ট দিচ্ছিলেন, আমি মঞ্চের বাইরে বসে দেখছিলাম আর হাসছিলাম। আমরা সবাই বেশ প্রশংসাও করছিলাম। আমির বেশ ভালো ভাবেই কাজটা করেছিল’।

আদভাইত চন্দন পরিচালিত ‘সিক্রেট সুপারস্টার’ এ আমিরের সহ শিল্পী হিসেবে রয়েছেন জাইরা ওয়াসিম, মেহের ভিজ, রাজ অর্জুনসহ অনেকে। এর আগেও দঙ্গলে অভিনয় করেছিলেন জাইরা। অদ্ভুত চরিত্রে অভিনয়ের পাশাপাশি আমির এই ছবির প্রযোজনাও করেছেন। ছবিটা দেখার জন্য ভক্তদের দিওয়ালি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডেকান ক্রনিকল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অদ্ভুতআমির খানকিরণ রাওসিক্রেট সুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT