চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের জার্সি জড়িয়ে বিপদে কাতারের ফুটবল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ১৪, জুন ২০১৭
স্পোর্টস
A A

চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করছে আরব দেশগুলো। সেটির জেরে ২০২২ সালে দেশটিতে বসতে যাওয়া ফুটবল বিশ্বকাপ নিয়ে তৈরি হয়েছে সংশয়। এমন সংকটময় অবস্থায় নতুন করে বিপদে পড়েছে কাতার। বিশ্বকাপ বাছাই পর্বে দেশটির আমিরের ছবি সম্বলিত জার্সি গায়ে জড়িয়ে শৃঙ্খলা কমিটির শুনানির মুখে পড়েছেন কাতারের ফুটবলাররা।

সাউথ কোরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে নামার সময় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ছবি সম্বলিত জার্সি গায়ে মাঠে নামেন দেশটির ফুটবল খেলোয়াড়রা। সম্প্রতি দেশটির ওপর আরব বিশ্বের বিভিন্ন দেশগুলোত্র চাপানো বাণিজ্যিক, অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে খেলোয়াড়দের অভিনব প্রতিবাদ ছিল এটি। সেটিই এখন বিপদ ডেকে আনছে!

সাউথ কোরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয়ের ওই ম্যাচে ২৫ মিনিটে এগিয়ে যায় কাতার। এসময় গোল করে দর্শকসারির দিকে দৌঁড়ে যান গোলদাতা মিডফিল্ডার হাসান আলি হায়দোস। আমিরের চিত্র সম্বলিত সেই জার্সি দর্শকদের উদ্দেশ্যে নাড়ান তিনি। এতেই ম্যাচের শৃঙ্খলাভঙ্গ হয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের জার্সির মাধ্যমে কোন প্রকার রাজনৈতিক, ধর্মীয় কিংবা বাণিজ্যিক বার্তা প্রদান নিষিদ্ধ। আর কাতারের খেলোয়াড়রা সেই ভুলটাই করেছেন বলে অভিযোগ তুলেছে ফিফা।

এই অবস্থায় ফুটবলারদের আগলে রাখতে এগিয়ে এসেছেন কাতারের উরুগুইয়ান কোচ হোর্হে ফসেত্তি। কোচের মতে এমন কাণ্ডে কোন দোষ দেখেন না তিনি, ‘আমি তো এখানে শাস্তি হওয়ার মত কিছু দেখি না। জার্সিতে আমিরের ছবি থাকাটাও তেমন দোষের কিছু নয়। আর এ দিয়ে অন্য উদ্দেশ্যের মত তেমন কিছুও বোঝা যায় না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষিতে উৎপাদন ব্যয় বাড়ছে: আলোচনায় বক্তারা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২৬ দিনের দীর্ঘ মিশন শেষে দেশে ফিরল মার্কিন রণতরী

মে ১৭, ২০২৬

আয়েশা এখন এলাকার বাতিঘর, ব্যাচেলর ও মাস্টার্সে অর্জন করেছে প্রথম বিভাগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মীয় বাস্তবতা নিয়ে সিপিএমে আত্মসমালোচনা, রাজ্য কমিটিতে উঠল নানা প্রশ্ন

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT