পঞ্চাশের কোটা পেরিয়েছেন গত বছরই। এবার একান্ন হলো বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খানের। জন্মদিনে আমির খানের কিছু গোপন কথা জানালেন তার স্ত্রী কিরণ রাও।
ভারতীয় এক গণমাধ্যমে আমিরের সেসব গোপন কথাই একেবারে মন খুলে বলেছেন কিরণ।
আমির এক প্র্যাঙ্কস্টার: কিরণ মনে করেন ধুম থ্রি খ্যাত এই নায়কের সবচেয়ে বড় গুণ তার সততা। কিরণ তো মজা করে তাকে রাজা হরিষচন্দ্র বলেন। তবে মাঝে মাঝে খুব শয়তানও সে। ভাইবোন-সন্তান, ভাজতা-ভাজতিদের সঙ্গে সারাক্ষণ দুষ্টুমি আর জ্বালাতে থাকে আমির। সবাই একসাথে হলো মানেই আমির হাসির ডিব্বা খুলে বসলো।
বোর্ড গেম ভক্ত: আমিরের প্রিয় খেলা বোর্ড গেম। সেটলার অফ কাটান তার প্রিয় খেলা। শুধ তাই নয় পুরো পরিবারেরে মধ্যে কাটান টুর্নামেন্টেরও আয়োজন করেন আমির। যদিও শুধুমাত্র পারিবারিক আয়োজন, তবুও বাৎসরিক এই টুর্নামেন্ট হয় খুবই প্রতিযোগিতাপূর্ণ।
পছন্দ করে ঘুম পাড়াতে: আজাদকে ঘুম পাড়ানোর দায়িত্ব আমিরের। ‘পিকে’ খ্যাত এই নায়ককে দেখে কে বিশ্বাস করবে একমাত্র সন্তানকে ঘুম পাড়ানো তার পছন্দের কাজ। বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয় বলে বাবার দায়িত্ব ঠিক পালন করা হয়ে উঠে না আমিরের। কিন্তু বাড়িতে থাকলে সন্তানকে ঘুম পাড়াতে পছন্দ করে আমির। একসাথে গল্পের বইয়ে ডুব দেওয়ার তার পছন্দের কাজগুলোর একটি।
রান্না করাটাও আমিরের নেশা: আমিরের আর একটি পছন্দের কাজ রান্না করা। মা জিনাত হুসেইনের সবগুলো রেসিপি সে শিখতে চায়। অনেক বছর ধরেই সেই প্রচেষ্টা চলছে। কিন্তু সময়ের অভাব। কিরণ বলেন, কে জানে কবে সে ম্যানেজ করতে পারবে!






