২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’। আবার ওই দিনই মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’-র। ২টি সিনেমা একই দিনে মুক্তি পেলে ক্ষতি হতো দুই সিনেমারই। এই আশংকায় অক্ষয় কুমার ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে আমির অনুরোধ করেন তারা যেন ‘বচ্চন পাণ্ডে’র মুক্তির দিন পিছিয়ে দেন। অনুরোধ রেখেছেন অক্ষয়।
টুইটারে অক্ষয় কুমার ‘বচ্চন পাণ্ডে’ ছবি মুক্তির নতুন তারিখ এবং পোস্টার প্রকাশ করে জানিয়েছেন, ইন্ডাস্ট্রির বন্ধুদের পাশে তিনি সবসময়ে আছেন। ২৫ ডিসেম্বরের বদলে ২০২১ সালের ২২ জানুয়ারি। মুক্তি পাবে ছবিটি।
অনুরোধ রাখায় সোমবার অক্ষয় কুমারকে ধন্যবাদ জানিয়েছেন আমির খান। টুইটারে তিনি ‘বচ্চন পাণ্ডে’ ছবির টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে সিনেমাটির জন্য শুভ কামনাও জানান।








