চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার পরিবার পৃথিবী বদলাতেই থাকবে: নুহাশ হুমায়ূন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

শনিবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক ও লেখক।

ড. মুহম্মদ জাফর ইকবাল, দেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ভাই। চাচার উপর হামলার পর মুখ খুলেন হুমায়ূন আহমেদের ছেলে ও তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। চাচার উপর হামলার প্রেক্ষিতে ফেসবুকে দেয়া তার বার্তাটি চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য ইংরেজিতে থেকে বাংলায় রূপান্তর করা হলো:

‘এমনটা যে কারও সাথেই হতে পারে। দিনের যে কোন সময়ে হঠাৎ খবর পেতে পারেন আপনার পরিচিত কেউ অসুস্থ, তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যেতে হবে তখনি।

সাধারণত, কারও হার্ট অ্যাটাক বা স্ট্রোকের এমন খবর আমরা পাই। কিন্তু, আজ ব্যাপারটা ব্যতিক্রম। আমার পরিবারের একজনের ওপর আজ হামলা হয়েছে।

সে খবর মিডিয়ায় সরাসরি সম্প্রচার করছে। হলিউডের অ্যাকশন চলচ্চিত্রের মতো করে সেই হামলার বর্ণনা দিচ্ছে। মানুষের নানা মন্তব্য, প্রার্থনায় ভরে যাচ্ছে আমার ফেসবুকের পাতাও।

আমি আমার দেশে নিরাপদে থাকতে চাই, কিন্তু এখন মনে হচ্ছে সেটা বাস্তবে সম্ভবই না।

Reneta

আমার কাছে এগুলো কোন রাজনীতি বা আদর্শ না, এটার সাথে আমার পরিবার জড়িত। আমি জোরগলায় সবাইকে বলতে চাই, আমার পরিবারের সবাই অসম্ভব পর্যায়ের শক্ত মনের অধিকারী।

যা কিছুই হয়ে যাক, সামনে যা কিছুই আসুক; আমরা মৃত্যুর মুখোমুখিও যদি হই- তবুও আমার পরিবার এই পৃথিবী বদলানোর কাজ করতেই থাকবে। এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন’।

ছবি: সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ড. মুহম্মদ জাফর ইকবালনুহাশ হুমায়ূন
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT