চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার দায়িত্বটা একটু বেড়ে গেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে বিদেশি কোচদেরই প্রাধান্য থাকে সবসময়। এবার সেটি আরও বেশি। স্থানীয়দের মধ্যে হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন কেবল মোহাম্মদ সালাউদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ‍দুইবার চ্যাম্পিয়ন করিয়ে পেয়েছেন প্রাপ্য সম্মান। ঢাকা প্লাটুনের হেড কোচ করা হয়েছে তাকে।

দেশি হেড কোচদের একমাত্র প্রতিনিধি হওয়ায় ভালো করার তাগিদ বেশি অনুভব হচ্ছে সালাউদ্দিনের। বিদেশি নামিদামী কোচদের মাঝে দেশিদেরও যেন একটা মূল্যায়ন থাকে, ভবিষ্যতে যেন অন্যদেরও কাজ করার রাস্তা তৈরি হয় সেদিকে চোখ রাখবেন বলে জানালেন তিনি।

‘যদি বলেন দেশি কোচ, সেক্ষেত্রে আমার দায়িত্বটা একটু বেড়ে গেল। কারণ সব দলেই বিদেশি কোচ আছে। যেহেতু আমি একাই দেশি কোচ, যদি এখানে ভালো করি, অন্য যারা দেশি কোচ আছে তাদের সুযোগ আসবে। একারণে মনে করি আমার ভালো করা উচিত। চ্যালেঞ্জ তো মনে করি প্রতিটি টুর্নামেন্টেই থাকে। চ্যালেঞ্জ ছাড়া আপনি ভাবতেও পারবেন না।’

১১ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল। কোনো দলই আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেনি এখনো। ঢাকার কোচ সালাউদ্দিন নিজস্ব তাগিদে নেমে পড়েছেন মাঠে। দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুমিনুল হককে নিয়ে বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠের নেটে কাজ করেছেন।

কাগজে-কলমে সালাউদ্দিনের দলটা এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী। শিরোপার অন্যতম দাবিদার তারা। তামিম-মুমিনুল ছাড়াও ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, এনামুল হক বিজয়, রকিবুল হাসান, শুভাগত হোম, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, শহিদ আফ্রিদির মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে তাদের।

বড় বড় নাম থাকলেও তৃপ্তির ঢেঁকুর তুলতে চান না সালাউদ্দিন। প্লাটুন কোচ মনে করেন একমাত্র সম্মিলিত প্রচেষ্টাই পারে সাফল্য এনে দিতে।

Reneta

‘দেখেন, প্রতিটা খেলোয়াড়েরই ভূমিকা থাকে। যারা আসে তাদের সবার আলাদা আলাদা ভূমিকা থাকে। টিমের বাইরে যারা তাদেরও। কেননা তারা যদি সমর্থন না করে আপনি পারবেন না। ব্যক্তি এখানে কখনোই গুরুত্বপূর্ণ হতে পারে না। এমনকি যারা ব্যবস্থাপনায় থাকে তাদেরও ভূমিকা থাকে। সবারই সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এছাড়া ভালো করা সম্ভব না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা প্লাটুনতামিমবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মাশরাফীমোহাম্মদ সালাউদ্দিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুয়ার কোটি টাকা ক্রিপ্টোতে সরিয়ে ফেলার অভিযোগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

মে ১৭, ২০২৬

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT