চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার জীবনে আপনার লেখাগুলো অনেক প্রভাব ফেলেছে: শুভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মুম্বাইয়ে আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘বঙ্গবন্ধু’র শুটিং। ছবির প্রধান চরিত্র ‘বঙ্গবন্ধু’ হিসেবে দেখা যাবে আরিফিন শুভকে। শনিবার (৩০ জানুয়ারি) অভিনেতা সোশ্যাল মিডিয়ায় ভারতের কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতারের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন।

ছবির ক্যাপশনে আরিফিন শুভ লিখেছেন, ‘এমন লিজেন্ডকে নতুন করে পরিচয় করে দেয়ার প্রয়োজন নেই…অসাধারণ এক সন্ধ্যা। আমার স্বপ্ন সত্যি হলো নাকি আমি এখনও স্বপ্ন দেখছি? যিনি শোলে, ডন, ১৯৪২, জিন্দেগি না মিলেগি দোবারায় লিখেছেন… আপনার লেখা প্রতিটি শব্দ হৃদয় ছুঁয়ে যায়… আমার জীবনে আপনার লেখাগুলো অনেক প্রভাব ফেলেছে।’

শুভ আরও লিখেছেন, ‘জাভেদ সাহেব আপনার সঙ্গে দেখা করার এই সুযোগ অনেক সম্মানের। কোনো ভাষায় সেই জাদুকরী সন্ধ্যার কথা প্রকাশ করা সম্ভব নয়… আর লখনৌ প্ল্যাটারটি উপভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।’

ছবির শুটিং এর জন্য বাংলাদেশ থেকে একঝাঁক শিল্পী-অভিনেতা মুম্বাই পৌঁছেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, টানা ১০০ দিনের মতো মুম্বাইতে ছবিটির শুটিং চলবে। তারপর পুরো ইউনিট দ্বিতীয় পর্বের শুটিংয়ের জন্য ঢাকাতে ফিরবেন।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ যে ‘মুজিববর্ষ’ উদযাপন করছে তা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত হয়েছে। ছবির কাজ এরমধ্যেই শেষ করে সেটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালক শ্যাম বেনেগালের।

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, শেখ রেহানার চরিত্রে সাবিলা নূর, তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ সহ আরো অনেক নামীদামী তারকাকে দেখা যাবে চলচ্চিত্রটিতে।

Reneta

২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তীর এ চলচ্চিত্রটি বাংলাদেশ ও ভারতের সিনেমা হলে চলবে। বাংলা ছাড়াও উর্দু, হিন্দি এবং ইংরেজি এই চারটি ভাষায় ডাবিং হবে ‘বঙ্গবন্ধু’র এই বায়োপিক।

A true legend who needs no introduction… An overwhelming evening.. A dream come true was it or am I still dreaming?
The…

Posted by Arifin Shuvoo on Saturday, January 30, 2021

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভজাভেদ আখতারবঙ্গবন্ধুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT