চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার চোখগুলো ফিরিয়ে দিন: সিদ্দিকুর রহমান

জাকির সবুজজাকির সবুজ
১০:৪৭ অপরাহ্ন ২৩, জুলাই ২০১৭
মাল্টিমিডিয়া
A A
আন্দোলনরত অবস্থায় পুলিশের কাঁদানে গ্যাসের শেলে দুই চোখে আঘাত পান সিদ্দিকুর রহমান

রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নিয়েছিলেন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। আন্দোলনরত অবস্থায় পুলিশের কাঁদানে গ্যাসের শেলে দুই চোখে আঘাত পান তিনি। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন পুলিশ সদস্য খুব কাছ থেকে টিয়ার শেল ছোড়ে যা সরাসরি আঘাত হানে সিদ্দিকুরের চোখে। রক্তে লাল হয় শাহবাগের রাজপথ আর গুটিয়ে আসে দরিদ্র একটি পরিবারের স্বপ্ন। সিদ্দিকুর তার মা’কে কথা দিয়েছিলেন স্নাতক শেষ করেই বিসিএস দেবেন। তারপর আর কোন চিন্তা থাকবে না অভাবের সংসারে। দিন-রাত কষ্ট করে যে বড় ভাই সিদ্দিকুরকে লেখাপড়া করিয়েছেন, তার সবচেয়ে বড় কষ্ট সৃষ্টিকর্তা কেন তার চোখ না নিয়ে সিদ্দিকুরের চোখ নিয়ে গেলেন। সিদ্দিকুরসহ তার পুরো পরিবারের আশা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্দিকুর ফিরে পাবে তার চোখের আলো। নিজ যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে চায় সিদ্দিকুর।

শনিবার সিদ্দিকুরের দুই চোখেই অপারেশন করা হয়। রোববার সকালে চিকিৎসকরা সিদ্দিকুরের চোখের অবস্থা নিয়ে বোর্ড মিটিং করেন। অপারেশন শেষে ডাক্তাররা জানান, তার দৃষ্টিশক্তি ফিরে পাবার আশা ক্ষীণ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক ডা. গোলাম মোস্তফা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সিদ্দিকুরে দুই চোখই মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে, ডান চোখটা পুরোটাই ক্ষতিগ্রস্থ হয়েছে, ফলে ডান চোখ প্রায় অকেজো হয়ে গেছে। বাম চোখে খানিকটা আশা আছে দেখার, কারণ বাম চোখ ৮০ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা তাকে অবজারভেশনে রেখেছি। তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: চোখচোখের ক্ষতিতিতুমীর কলেজশিক্ষার্থীসিদ্দিকুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT