চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার ওজন জাতীয় সমস্যায় পরিণত হয়েছিল: বিদ্যা বালান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ন ১০, মার্চ ২০২১
বিনোদন
A A

‘ডার্টি পিকচার’, ‘শকুন্তলা দেবী’, ‘তুমহারি সুলু’ সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা বালান। কিছু চরিত্র যেন বিদ্যাকে ছাড়া ভাবাই যায়না।

বলিউডের অন্য নায়িকাদের মতো জিরো ফিগারের পেছনে তিনি ছোটেননি। অতিরিক্ত ওজনের জন্য নানা বিদ্রূপের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। এক সাক্ষাৎকারে বিদ্যা বালান কথা বলেছেন ‘বডি শেমিং’ প্রসঙ্গে।

ইন্ডিয়া টাইমসে দেয়া সাক্ষাৎকারে বিদ্যা বলেন, ‘আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, তা আমার জন্য দরকার ছিল। আমি নন-ফিল্ম পরিবারের মেয়ে। আমাকে কেউ বলার ছিল না যে এসব একদিন শেষ হবে। আমার আমার ওজন সমস্যা তখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছিল।’

তিনি বলেন, আমি সবসময়েই মোটা ছিলাম, আমি বলছি না যে ওজন বেশি থাকার বিষয়টি নিয়ে আমি চিন্তা করি না। তবে অনেক পথ পাড়ি দিয়ে ফেলেছি। আমার হরমোনের সমস্যা আছে বহু বছর ধরেই। বহু বছর আমি নিজের শরীরকে ঘৃণা করতাম। আমি ভাবতাম আমার শরীর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। নিজেকে ভালো দেখানোর চাপে থাকতাম, রেগে যেতাম, হতাশ হতাম।

অভিনেত্রী আরও বলেন, সময়ের সাথে সাথে নিজে মেনে নিতে শিখেছি যে শরীরটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। কারণ যেদিন এই শরীর কাজ করা বন্ধ করে দিবে, আমি আর থাকবো না। নিজের শরীরের প্রতি তাই কৃতজ্ঞ। শরীর যেমনই হোক, কিছু যায় আসে না। কারণ শরীরের জন্যই বেঁচে আছি। রক্ত আর হাড় বাঁচিয়ে রেখেছে। নিজেকে ভালবাসতে শুরু করেছি। তবে বিষয়টা এত সহজ নয়।

বিদ্যা বলেন, ‘চুলের দৈর্ঘ্য, হাতের মেদ, শরীরের বাঁক, উচ্চতা কোনো বিষয় নয়; আসল বিষয় হলো আপনি মানুষ হিসেবে কেমন। নিজেকে যদি মানুষ হিসেবে ভালো মনে হয়, তাহলে সব খুঁতই ছোট মনে হয়। তবে নিজেকে ঘৃণা

Reneta

বিদ্যা বালান মনে করেন মানুষ কী ভাবলো সেটা গুরুত্বপূর্ণ নয়, নিজেকে নিয়ে কী ভাবছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অতিরিক্ত ওজনঅভিনয়অভিনেত্রীওজনডার্টি পিকচারবডি শেমিংবলিউডবিদ্যাবিদ্যা বালানশকুন্তলা দেবী
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নূর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াত-এনসিপির যুদ্ধে সরোয়ার তুষারের হার, বিএনপি জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT