প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: আমাদের সন্তানেরা যাতে এগিয়ে যেতে পারে সেলক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আজকের শিশু আগামী দিনে এ দেশের কর্ণধার। আজকের শিশুদের মধ্য থেকেই কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে; কেউ বড় বড় চাকরি করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সমাজের সর্বস্তরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সারা দেশ ও বিদেশে বাংলাদেশ সময় সকাল ৮টায় একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।







