চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের সকলের বুক হোক জাতীয় পতাকা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:১২ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৭
সম্পাদকীয়
A A

১৯৭১ এর ২ মার্চ বাঙালির জাতীয় জীবনের এক মাহেন্দ্রক্ষণের সূচনা। এদিন প্রথম উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা। ১ মার্চ পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করলে শুরু হয় বাঙালির নতুন অধ্যায়। ২ মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রজনতার সমাবেশে শিবনারায়ণ দাসের আঁকা স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। গাঢ় সবুজের মাঝখানে উজ্জল সূর্যের প্রতীক লাল রং এবং তার মাঝে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকাটি উত্তোলন করেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব। পতাকা উত্তোলনের সেই দিনটি প্রতিটি বাঙালির মনেই পরাধীনতার গ্লানি ভেঙ্গে স্বাধীন ভূখণ্ডের প্রতি তীব্র আকাঙ্ক্ষা আরও জোরদার করেছিল, এরপর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জাতিকে প‍ুরোপুরি স্বাধীনতার দিকে নিয়ে যায়। পতাকা একটি দেশের একেবারেই নিজস্ব ভালোবাসা, গৌরব, অহঙ্কার বহন করে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সেই সময়েও পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি দেশবাসীর গভীর মমতা, ভালোবাসার প্রকাশ আমরা দেখেছি। ২০১৩ সালের ২ মার্চ গণজাগরণ মঞ্চের আহ্বানে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উড়ানো হয়। গণজাগরণ মঞ্চের আহ্বানে সাড়া ছিল অভূতপূর্ব। বিভিন্ন ভবন ছাড়াও যানবাহনে পতাকা উড়েছিলো সেদিন। এই জাতির সম্মান ও সফল সংগ্রামের প্রতীক লাল-সবুজের পতাকা। কতো বিপুল আত্মত্যাগ, রক্তের দামে অর্জিত এই পতাকা, তার ম‍াহাত্ম্য প্রতিটি বাঙালির মনেই সঞ্চারিত। শিশু বয়স থেকেই শিক্ষার্থীদের এমন চেতনায় উদ্বুদ্ধ করতে, গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতি দায়বদ্ধতা-মমতা আরও গভীর করতে বছরের একটি নির্দিষ্ট দিনে, বিশেষ করে আজকের এ দিনে (২ মার্চ) প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা দিবস পালনের চেয়ে ভালো আর কি হতে পারে? সাধারণত: স্কুলগুলোতে অ্যাসেম্বলির সময় পতাকা উড়ানো হয়। তারপরও একটি পতাকা দিবস থাকলে আরো ভালো হতো। পাশাপাশি সকল বিদ্যালয়ে অ্যাসেম্বলিতে পতাকা উত্তোলন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ব্যবস্থা থাকলেও প্রতিটি সচেতন নাগরিকের উচিত এ ব্যাপারে আরো সতর্ক দৃষ্টি রাখা। সকল শিক্ষাপ্রতিষ্ঠানেই যখন জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের বাধ্যবাধকতা থাকবে, তখন প্রতিটি শিক্ষার্থী বড় হবে দেশের প্রতি গভীর প্রেম নিয়ে, প্রতিদিনই তাদের মনে হবে কতটা আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, এই পতাকা, জাতীয় সঙ্গীত, এই দেশ, বাংলাদেশ। এতে দেশের প্রতি তাদের প্রেম প্রতিদিনই আরো শাণিত হবে। দেশপ্রেমের অনির্বাণ শিখা বুকে ধারণ করবে প্রতিটি শিক্ষার্থী, সবসময়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পতাকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে শিডিউল বিড়ম্বনা

পরবর্তী

বঙ্গমাতা গোল্ডকাপে চ্যাম্পিয়ন টেপুরগাড়ি বিদ্যালয়

পরবর্তী

বঙ্গমাতা গোল্ডকাপে চ্যাম্পিয়ন টেপুরগাড়ি বিদ্যালয়

৩২ হাজার প্রবীণের জীবনমান উন্নয়নে পিকেএসএফ

সর্বশেষ

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT