চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের মাথা উঁচুতেই রয়েছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার স্বপ্নে বুঁদ থাকা ক্রোয়েশিয়ানরা শেষপর্যন্ত সমর্থকদের হৃদয় জয় করতে পারলেও বিশ্বকাপ ঘরে তুলতে পারেনি। ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মদ্রিচ-মানজুকিচদের।

তাতে একটুও গর্ব কমছে না ক্রোয়েটদের। ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ বলেছেন, ‘আমরা দুঃখ প্রকাশ করছি না, আমাদের মাথা উঁচুতেই রয়েছে।’

‘ফাইনালে দুটি উদ্ভট গোলে আমারা জয় থেকে বঞ্চিত হয়েছি। তবে আমরা দুঃখ প্রকাশ করছি না, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে আমরা প্রায় প্রতিটি ম্যাচেই সেরাটা দিয়ে এ পর্যন্ত এসেছি। আমাদের খাটো হওয়ার কিছু নেই। আমাদের মাথা উঁচুতেই রয়েছে।’

হারের বিশ্লেষণ এখনই করতে চাইছেন না মদ্রিচ। চাইছেন খানিকটা সময় নিয়ে সব আরেকবার ভেবে দেখতে, ‘আসলে এখন মানসিকভাবে আমরা সবাই হতাশার মধ্যে রয়েছি। এ বিষয়গুলো কেটে গেলে হারের বিষয়ে বলা যাবে।’

বিশ্বকাপের মতো বড় আসরের সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি জানাতে মদ্রিচ বললেন, ‘সত্যি বলতে আমি খুশী, সমর্থকরা এমনভাবে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে তাতে আমি আরো বেশি ভালো করতে পেরেছি।’

‘আমরা বিশ্বকাপের মতো বড় আসরের রানার্সআপ। আমাদের দেশের জন্য এ অর্জন কম নয়। আমরা ভালো খেলেছি। শেষপর্যন্ত এসেছি। যদি আমরা আসরের শুরুতেই বিদায় নিতাম তবে দুঃখ পেতাম।’

Reneta

দলনেতা মদ্রিচের মতো ক্রোয়েট রক্ষণভাগের খেলোয়াড় সিমে ভারসাল্কোও বড় করে দেখছেন হৃদয় উজাড় করে খেলার বিষয়টি, ‘আমাদের দুঃখ নেই। আমাদের সমর্থকরা নিশ্চয় বিষয়টি বুঝতে পারছে। আমাদের এই অর্জনটা ইতিহাসে লেখা থাকবে, এবং আমরা এটা ভেবে গর্বিত হবো।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

শান্ত-লিটনদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: আব্দুল হাই সরকার (সংগৃহীত)।

অর্থনীতি স্লোগানে চলে না, চলে বাস্তবতায়: আব্দুল হাই সরকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কমেছে স্বর্ণের দাম

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT