চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের বাপ-বেটার ব্যক্তিগত বিষয় যার যার তার তার’

মিতুল আহমেদমিতুল আহমেদ
৩:৫১ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

ব্যান্ড সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গেল ডিসেম্বরেই ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এ আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তী শিল্পী ফেরদৌস ওয়াহিদ। তখনই জানিয়েছিলেন, নিয়মিত আর গান নয়, সব ছেড়ে ফিরে যাচ্ছেন গ্রামে। সেখানেই নতুন বাস গড়ে তুলবেন তিনি, ভিন্ন যাপন! কথা মতো সত্যি সত্যি তিনি এখন গ্রামে আছেন।

কুয়াশায় ঢাকা গ্রাম, কাকডাকা ভোরে ফসলের আঁকাবাঁকা আলপথ, কিংবা সবুজ ধানখেতে মুক্তাদানার মতো শিশিরের ফোঁটা, ছোট ছোট ঘর, বাজার কিংবা সাদামাটা কিছু মুখ- এখন ফেরদৌস ওয়াহিদের নিত্যদিনের সঙ্গী। নতুন পরিবেশ কেমন কাটছে তার দিনকাল, জানতেই মুঠোফোনে যোগাযোগ। শুরুতেই নিমন্ত্রণ, একবার তার গ্রামে এসে ঘুরে যাওয়ার। নিজের পুকুরের টাটকা মাছ খাওয়াবেন! বাকি কথার কিছুটা থাকলো এখানে:

গত বছরেই শহর ও গান ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন? এখন কোথায় আছেন?
গানতো এমনিতেই আমি করি না বাইরের কারো। শুধু হাবিবের গানগুলো করতাম। তার গান হয়তো করবো, তাও ব্যাকগ্রাউন্ড থেকে- ভিডিওতে আর আসবো না। কোনো কমার্শিয়াল শো তে আর যাবো না। আর শহর তো ছেড়েই দিয়েছি, গ্রামেই থাকছি।

মানে হাবিবের বাইরে অন্য কারো গানে শ্রোতা দর্শক আর আপনাকে পাবেই না?
ব্যাকগ্রাউন্ড থেকে হাবিবের মৌলিক গান কিংবা বিজ্ঞাপনে কাজ করবো শুধু। গতমাসেও আলিশা মার্টের একটি বিজ্ঞাপনে কাজ করেছি, খুব সাড়াও পেয়েছি। খুব এনজয় করেছি বিজ্ঞাপনটা করে। আমি যে ঘোষণা দিয়েছিলাম, সেই ঘোষণার ব্যাত্যয় হবে শুধু কেউ যদি অতিরিক্ত টাকা দেয়। কারণ গ্রামে আমার একটা ফাউন্ডেশন আছে গরীব মানুষদের জন্য, এটার নাম ওয়াহিদুদ্দিন জনকল্যাণ ট্রাস্ট। এটা আমার বাবার নামে করা।

গ্রামে কেমন কাটাচ্ছেন?
খুব ভাল লাগছে। এখানে এসে জমি জমা দেখতে শুরু করেছি। নিরেট গ্রামের মানুষ এখন আমি। অকৃত্রিম সুখ এখানে।

নাগরিক জীবনে অভ্যস্ত মানুষ আপনি। হঠাৎ গ্রামে গিয়ে মানিয়ে নিতে পারছেন তো?
খুব চমৎকার আছি এখানে এসে। আমি বলবো, যাদের সুযোগ আছে অন্তত শহরের কাছাকাছি মুক্ত অঙ্গন, মুক্ত বাতাস নেয়ার- তাদের প্রতি অনুরোধ করবো যেন মাসে ৭দিন হলেও গ্রামে থাকেন।

আপনার গ্রামটা কোথায়?
এটা ঢাকার অদূরেই। শ্রীনগর বলে একটা এলাকা।

ঢাকায় কি আসেন না?
একদম কম, কাজ ছাড়া একেবারেই আসি না।

Reneta

৭ তারিখতো হাবিব ওয়াহিদের বিয়ে হলো। আপনি আসেননি?
৭ তারিখ বিয়ে হয়েছে নাকি? আমি জানি না, আমাকে সোমবার (১১ জানুয়ারি) রাতে ফোন করে হাবিব বললো সে বিয়ে করেছে।

আপনি যাননি কেন?
আমিতো এখন গ্রামে থাকি।

ছেলে মন খারাপ করেনি, আপনি বিয়েতে না যাওয়ায়?
জানি না, এসব বিষয়ে আমাদের খুব কম কথা হয়। একে অপরের ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা মধ্যস্থতা করি না। সে ডাকলে আমি কখনো যাই, কখনো যাই না- আবার আমি ডাকলে সে কখনো আসে, কখনো আসে না। এসবে আমরা মাইন্ড করি না। মানে পারসোনাল বিষয়গুলো যার যার তার তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানগ্রামফেরদৌস ওয়াহিদবিজ্ঞাপনবিয়েলিড বিনোদনশহরসংগীতহাবিবহাবিব ওয়াহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

জুলাই ৯, ২০২৬

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ছবি ছাড়া প্রথম রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT