চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের দেশে আপাতত প্রতিবাদ নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ন ১৩, জুন ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
প্রতিবাদ

লেখক-প্রকাশক শাহজাহান বাচ্চু দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। সেটা নিয়েই এবার ফেসবুকে পোস্ট দিলেন কলামিস্ট ও উন্নয়নকর্মী চিররঞ্জন সরকার।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, দুর্বৃত্তের গুলিতে লেখক-প্রকাশক শাহজাহান বাচ্চু নিহত হলেন। নির্লোভ নিরহঙ্কার কিন্তু প্রতিবাদী এই মানুষটিকে গুলি করে হত্যা করা হলো, অথচ এই হত্যার বিরুদ্ধে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আমরা সবাই ব্যস্ত নিজ নিজ কাজে, ধান্দায়! কে করবে প্রতিবাদ?

অবশ্য এটাও তো ঠিক, কি-ইবা হবে প্রতিবাদ করে? বিচার কি হবে? ঘাতকদের কি খুঁজে বের করা যাবে?

আমাদের দেশে আপাতত প্রতিবাদ নেই। হতাশা আর হতাশা! এক কালের প্রতিবাদী বিশিষ্টজনরা বর্তমানে ‘হিরণ্ময় নৈঃশব্দ্য’-এর ব্রত গ্রহণ করেছেন। বিদ্বজ্জনরা অমেরুদণ্ডী হয়ে উঠছেন, অপ্রাসঙ্গিকও হচ্ছেন। আর শাসকরাও বিদ্বজ্জনদের কেয়ার করে না।

অবশ্য কেয়ার করবেই বা কেন? শাসক জানে, বিদ্বজ্জনদের ক্ষমতা সীমিত। তারা রাজনীতিগতভাবে অস্পষ্ট এবং সে কারণে দুর্বল। এ-ও ঠিক, শাসকের রেজিমেন্টেড সত্তার সামনে তাঁদের অসহায়তাই ফুটে ওঠে। বিরোধী কোনও স্বরকে নস্যাৎ করতে, দল এবং প্রশাসনকে সুকৌশলে ব্যবহার করে শাসকেরা। কাজেই শাসক বনাম বুদ্ধিজীবীদের লড়াই অসম প্রকৃতির হতে বাধ্য।

এরপরে তিনি লিখেছেন, আমাদের দেশে সিভিল সোসাইটির আন্দোলন যে দুর্বলতা কাটিয়ে উঠতে পারছে না তার কারণ কী? এর একটা বড় কারণ, বুদ্ধিজীবীরাও এখন দলবাজ। শাসকের সঙ্গে আছেন সরকার পক্ষের বুদ্ধিজীবীরা। তারা শাসকের গুণ গাইবেন এটাই তো স্বাভাবিক। আরেকদল আছেন যারা সরকার বিরোধী। তারা কেবলই সরকারের দোষ ধরেন, খুঁত খোঁজেন। অবশ্য যারা শাসকদের অপকর্মের যুক্তিনিষ্ঠ সমালোচনা করতে চান, কোনও অন্যায়ের প্রতিবাদ করতে চান, নানা কূট প্রশ্নের মাধ্যমে শুরুতেই প্রয়াসটিতে জল ঢেলে দেওয়া হয়।

Reneta

কবিতা, গান, নাটক নিয়ে আমাদের গর্ব আছে, কিন্তু সমাজে তার প্রভাব কতটুকু? এ সব তো নিছকই ভদ্রলোক-সমাজের শৌখিন কালচারের বিষয়, শিক্ষিতদের সংস্কৃতি সম্পর্কে নিচুতলার মানুষের কোনও আগ্রহও নেই। তাঁরা চটুল নাচগান, নীল ছবি, ধর্মকর্ম, উৎসব-অনুষ্ঠান ইত্যাদিতে মজে থাকেন। ভদ্রলোক জীবনের কালচার নিম্নবর্গের জনজীবন থেকে শত যোজন দূরে, দুইয়ের কোনও যোগ নেই।

লেখাপড়া জানা মানুষও আজকাল কবিতা পড়েন না, রবীন্দ্র-নজরুলের গানে মজে না, শিল্পকলায় নাটক দেখেন না। এ সময়ের ভদ্রলোক শ্রেণিও অনেকাংশে সিরিয়াস সাহিত্য-সংস্কৃতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিনোদনসর্বস্ব কালচারে মজে থাকাটাই বর্তমানে বেশিরভাগ মানুষের ধ্যানজ্ঞান।

ফিলিস্তিনের পয়গম্বরতুল্য কবি মাহমুদ দারবিশের কবিতা শুনতে সমাজের হাজার হাজার মানুষ দামাস্কাস বা কায়রোতে জড়ো হন, এ দেশে কি এমন সমাবেশ সম্ভব?

অবক্ষয়ে ঘুমিয়ে পড়া প্রতিবাদী সত্তাকে খুঁচিয়ে তোলার জন্য তেমন শঙ্খ ঘোষ কই, যিনি আমাদের প্রতিনিধি হয়ে বলবেন ‘আরো কত ছোটো হব ঈশ্বর/ভিড়ের মধ্যে দাঁড়ালে!/আমি কি নিত্য আমারও সমান/ সদরে, বাজারে, আড়ালে?’ কিম্বা ‘এক রাস্তা দুই রাস্তা তিন রাস্তা কেউ রাস্তা/রাস্তা কেউ দেবে না, রাস্তা করে নিন।/তিন রাস্তা চার রাস্তা সব রাস্তা সমান/ রাস্তা করে নিন।’ কিম্বা ‘একটু মশাই নড়ুন/ভিতর থেকে নড়ুন/ চাপ সৃষ্টি করুন…’; সমাজে এমন অভিজ্ঞাত কোথায় যার আঘাতে অভিঘাতে আমাদের সেই ঘুমন্ত সত্তা জেগে উঠে প্রতিবাদী হয়ে ঘুরে দাঁড়াতে চাইবে?

আমাদের অলস চৈতন্যের মাটিতে কাব্য-সাহিত্য-নাটক আর প্রতিবাদের বীজ বোনে না। শোনায় না কেউ জেগে ওঠার গান, ঘুরে দাঁড়ানোর গান।

সবশেষে তিনি লিখেছেন, আমরা এখন সব হারিয়ে পেয়েছি এক ফেসবুক। যেখানে নিজের ঢাক নিজেই পেটাই। এখন অবশ্য নিজের ঢাক নিজেরই পেটানোর যুগ। তাতে সব কদর্যতাই ঢাকা পড়ে যায় বলে ভাবা হয়। এ হল এক সেলফি সমাজ। চিৎকার করে সবাই বলছে আমায় দেখো, আমায় দেখো। এক দিকে অন্ধ মূঢ় ধর্মবিশ্বাস-কেন্দ্রিক সাম্প্রদায়িকতা আর অন্য দিকে অহং-অহং-অহং। সেই অহং-ব্যবস্থা গণতন্ত্রের কবরের মধ্যে এক আধুনিক রাজতন্ত্রের অতীতচারী দুরাশা হয়ে টিকে আছে।

আর আমরা ছোট হয়ে, ক্ষুদ্র হয়ে তুচ্ছ হয়ে বেঁচে আছি!

Jui  Banner Campaign
ট্যাগ: প্রতিবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়পুরহাটে এক আসনে জামায়াত, অন্যটিতে বিএনপির জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের আরও কাছে ভারত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

দুই আসনেই বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রংপুর-১ ও ৫ আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৭ আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকীর জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT