চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের দুজনের রাশি এক: সাকিবকে নিয়ে শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৯
বিনোদন
A A

জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান দুজনই দেশের দুই অঙ্গনের গর্ব। ক্রিকেট মাঠ ও রুপালী পর্দা দুই ভুবনেই তারা আলাদাভাবে প্রতিষ্ঠিত।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার খ্যাত সাকিব আল হাসান বল ও ব্যাট হাতে রয়েছেন দারুণ ফর্মে। এবার বিশ্বকাপ আসরেও একের পর রেকর্ড গড়ে তিনি যেমন নিজেকে সমৃদ্ধ করছেন, তেমনি লাল সবুজের পতাকার জন্য বিজয় ছিনিয়ে আনতে অন্যতম কাণ্ডারি সাকিব আল হাসান।

বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে মঙ্গলবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রতি ম্যাচের মতো দেশবাসী আশা করছেন আজও সাকিব হানা দেবেন ভারতের টিমে। তার আগে দেশের শীর্ষ নায়ক শাকিবও আগাম শুভ কামনা জানিয়ে রাখলেন সাকিবসহ দেশের ক্রিকেটারদের প্রতি।

মজার ব্যাপার হচ্ছে, সাকিব ও শাকিব দুজনেই পরস্পরের ভালো বন্ধু। চ্যানেল আই অনলাইনকে এমনটাই বলেছেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব। সাকিব আল হাসানকে নিয়ে নায়ক শাকিব বলেন, সাকিবের সঙ্গে আমার পার্সোনালি ভালো ফ্রেন্ডশিপ আছে। তাছাড়া তার সঙ্গে আমার নামে যেমন মিল, তেমন আরও কিছু দিকে মিল আছে। তিনি বলেন, আমাদের দুজনের রাশি একই (সাকিব আল হাসানের জন্মদিন ২৪ মার্চ, শাকিব খানের জন্মদিন ২৮ মার্চ। দুজনেই মেষ রাশির জাতক)।

জনপ্রিয় এই চিত্রনায়ক বলেন, সাকিব আল হাসানকে নিয়ে আমি প্রাউড ফিল করি। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি ভালো মানুষ। সবদিক দিয়ে সাকিব খুব গোছানো। কঠোর পরিশ্রমী মানুষ সে। সবসময় চেষ্টা করে দেশের মুখ উজ্জ্বল করার। শুধু সাকিব নয়, তার মতো যারা দেশের মুখ উজ্জ্বল করার চেষ্টা করছে তাদের আরও বেশি বেশি সাপোর্ট দেয়া উচিত।

দেশের মানুষ তো সাপোর্ট দিচ্ছেই। এরপরেও রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও আরো বেশি বেশি সাপোর্ট দেয়া উচিত। যারা বিশ্বের কাছে দেশের প্রতিনিধি হিসেবে কাজ করে তাদের টাকা-পয়াসার দরকার নেই, শুধু দরকার সাপোর্ট। সুস্থভাবে, সুন্দরভাবে সে যেন তার কাজটা ঠিকভাবে করতে পারে, এমন সাপোর্ট দরকার।

Reneta

যে কোনো সেক্টর থেকে যারা পৃথিবীর বুকে বাংলাদেশের জন্য কাজ করে, বাংলাদেশের প্রতিনিধি হয়ে কাজ করে শুধুমাত্র সাপোর্ট পেয়ে তারা আরও বেশি উৎসাহ পাবে। অনেকসময় অনেকেই ভেঙে পড়ে। মানুষের সাপোর্ট পেলে, ভালোবাসা পেলে তারা আর ভেঙে পড়বে না। নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারবে। এতে দেশের মুখ উজ্জ্বল হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাবিশ্বকাপবিশ্বকাপ-২০১৯লিড বিনোদনশাকিবশাকিব খানসাকিবসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT