চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের জোর করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে: পুতিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘আমরা শান্তির পক্ষে, যুদ্ধের পক্ষে না। তবে এখন আমাদের জোর করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

ওই পোস্টে পুতিন বলেন, আমরা ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমরা অবহেলার মুখোমুখি হয়েছিলাম।

মিনস্ক চুক্তি অনুসারে, আমরা ইউক্রেনকে দোনবাসের প্রজাতন্ত্রগুলোকে একত্রিত হওয়ার করার সুযোগ দিয়েছি। আমরা ক্রিমিয়াকে সংযুক্ত করিনি। গণভোট অনুষ্ঠিত হয়েছিল তাই এটি আমাদের কাছে ফিরে এসেছে। আমরা দোনবাসে যুদ্ধ করিনি – এটি ছিল ইউক্রেনের গৃহযুদ্ধ।

পুতিন বলেন, কিন্তু এখন ইউক্রেন আমাদের স্বীকৃত দোনবাস প্রজাতন্ত্রের ওপর আক্রমণ শুরু করেছে এবং ইউক্রেনের রাষ্ট্রপতি একটি আন্তর্জাতিক ফোরামে রাশিয়াকে হুমকি দেওয়ার জন্য পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

পুতিন আরও বলেন, আমরা ইউক্রেনের ভ্রাতৃপ্রতিম জনগণকে মুক্ত করতে সাহায্য করব। আমরা চাই যুক্তরাষ্ট্র আমাদের সীমান্ত থেকে পিছু হটে এবং ইউক্রেনকে তার পুতুল মনে করা বন্ধ করুক। আমাদের অপারেশন হলো শান্তিরক্ষা এবং ভ্রাতৃপ্রতিম দেশের নাগরিকদের কেউ যেন কষ্ট না পায়! আমরা শান্তির পক্ষে! যুদ্ধ না! কিন্তু আমাদের জোর করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

Reneta

আলোচনায় বসতে রাজি রাশিয়া
সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যুদ্ধ ঘোষণার প্রায় ৪৮ ঘণ্টা পর ইউক্রেনকে আলোচনায় বসার বার্তা দিয়েছে মস্কো।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ইউক্রেন যদি অস্ত্র ফেলে দেয় তাহলে তারা আলোচনায় বসতে প্রস্তুত।

ইউক্রেন সংকট সমাধানে পুতিনকে চীনা প্রেসিডেন্টের ফোন
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, শুক্রবার বিকেলে পুতিনের সঙ্গে ফোনে আলাপকালে প্রেসিডেন্ট শি জিনপিং সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানের কথা বলেছেন।

পুতিনের সঙ্গে আলাপকালে শি বলেন, ‘শীতল যুদ্ধের মানসিকতা ত্যাগ করা, সমস্ত দেশের যুক্তিসঙ্গত নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেওয়া ও সম্মান করা এবং আলোচনার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা গঠন করা গুরুত্বপূর্ণ’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পুতিন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে আবারও কড়া বার্তা ট্রাম্পের

মে ১৮, ২০২৬

মাঝ আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান

মে ১৮, ২০২৬
ছবি: সোহাগী জাহান তনু

তনু হত্যার তদন্তে নতুন মোড়: মিলল আরও এক ব্যক্তির ডিএনএ

মে ১৮, ২০২৬

দুপুরের আগেই ঝড়ের শঙ্কা, ১১ জেলায় সতর্কবার্তা

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে ঈদের দুই দিনের ট্রেনের টিকিট

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT