চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের মত ও পথ ভিন্ন হলেও অার্দশ এক: আ. লীগকে মঈন খান

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:১৭ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A
বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলোচনা সভা, নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের মত পথ ভিন্ন হলেও আদর্শ এক। আর সেটা হলো দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করা। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

মঈন খান বলেন, আমরা ১৯৭১ সালের পাকিস্তানি কাঠামো থেকে বের হয়ে স্বাধীন দেশ ও জাতি গঠনের জন্য যুদ্ধ করেছিলাম। আজ দেশের প্রত্যেকটি মানুষ মুক্তিযুদ্ধের প্রজন্ম। কেউ এর বিরোধিতা করে না। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম মানুষের কল্যাণের জন্য।

তিনি বলেন, হিসেব করে দেখুন, আওয়ামী লীগের চেয়ে বিএনপিতে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। বিএনপির প্রত্যেকটি কর্মী মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে ও কাজ করে।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমাদের মত পথ ভিন্ন হতে পারে। কিন্তু আমরা প্রত্যেকে দেশের মঙ্গল চাই, মানুষের মঙ্গল চাই। দেশের প্রত্যেকটি দল মানুষের জন্য কাজ করছে। আমাদের তাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে।

এসময় তিনি আওয়ামী লীগের একটা সমস্যা আছে মন্তব্য করে বলেন, আওয়ামী লীগের মূল সমস্যা হলো তারা সবসময় হীনমন্যতায় ভোগে। কারণ তারা স্বাধীনতার সময় পালিয়েছিলো। আর আমরা রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছি। আওয়ামী লীগ সরকার মানুষকে দেখানোর জন্য কসমেটিকস উন্নয়ন করছে বলেও সমালোচনা করেন বিএনপির এই নেতা।
একই সঙ্গে তিনি আগামীতে দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আওয়ামী লীগকে ঐক্যে আসার আহ্বানও জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

একবেলা সালাদ মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী

পরবর্তী

গুজরাতে এক ঢিলে মারা হলো তিন পাখি!

পরবর্তী
ভারতীয় প্রধানমন্ত্রী মোদি জনসভায় ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজরাতে এক ঢিলে মারা হলো তিন পাখি!

ফুটবল খেলোয়াড় রোনাল্ডো ও মার্টিনেজের ছবি, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন শুধু অভিবাদনের অপেক্ষা

সর্বশেষ

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT