চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদেরকে ঠেকানোর জন্য আপানারাই ব্লেইম গেম খেলছেন: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৮
রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা কোনো ব্লেইম গেম খেলছি না। ব্লেইম গেম খেলছেন আপানারাই। আমাদেরকে ঠেকানোর জন্য আপনারা গেম খেলছেন। আমরা যে কোনো সভা করার সময় ভয় পাই। কারণ ওই যে ব্লেইম গেম। কখন পটকা মারেন আপনারা তার ঠিক থাকে না।

ফখরুল বলেন, তারা (আওয়ামী লীগ) সব খেলাই জানে। তারাই এই খেলা খেলে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যতো রকম অস্ত্র ব্যবহার করার তারা তা করছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এনপিপি আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমার দলের মিটিং, সমাবেশে আমরা কি বোমা মারবো? এটা কি হয়? নিজেদের প্রোগ্রামে কি কেউ বোমা ফোটায়? আমার মিটিং ভাঙার জন্য কি আমি পটকা মারবো? আজকে এসব কথা বলে তিনি জনগণকে বোকা বানাতে চান। জনগণ এতো বোকা না। জনগণ সব বোঝে। মানুষের মনে আগুন জ্বলছে। কখন আপনারা যাবেন তার অপেক্ষায় আছে।

ফখরুল নির্বাচন বিষয়ে বলেন, আপনারা যে পরিবর্তন এনেছেন তাতে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। বিশেষ করে আওয়ামী লীগ সরকার থাকলে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। যারা কোনো দলের হয়ে কাজ করবে না।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এতো ভয় পান কেন? কারণ, বাঘের পিঠে উঠেছেন। তাই নামতে পারছেন না। কারণ নামলেই তো খেয়ে ফেলবে। কিন্তু কোনো উপায় নেই৷ আপনাদেরকে নামতেই হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুধবার কক্সবাজার পৌরসভা নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন

পরবর্তী

জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রীর ২৩ দফা নির্দেশনা

পরবর্তী

জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রীর ২৩ দফা নির্দেশনা

‘দহন’ নয়, ঈদে মুক্তি পাবে ‘বেপরোয়া’

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT