চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমলার রেকর্ডের পর তাহিরের ঘূর্ণি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ পূর্বাহ্ণ ০৪, জুন ২০১৭
স্পোর্টস
A A
মরিসের সঙ্গে তাহিরের উদযাপন

মরিসের সঙ্গে তাহিরের উদযাপন

শ্রীলঙ্কাকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ শুরু করেছে সাউথ আফ্রিকা। শনিবার প্রথমে হাশিম আমলার বিশ্বরেকর্ড গড়া শতক ও পরে ইমরান তাহিরের স্পিন ঘূর্ণিতে জয় তুলে নেয় এবি ডি ভিলিয়ার্সের দল।

ওভালে শুরুতে ব্যাট করে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৯৯ রানে থেমে যায় সাউথ আফ্রিকা। জবাব দিতে নেমে উড়ন্ত শুরু পেলেও ৪১.৩ ওভারে ২০৩ রানেই গুটিয়ে যায় উপুল থারাঙ্গার দলের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে থারাঙ্গা ও নিরোশান ডিকেভেল্লা ৮.২ ওভারেই ৬৯ রান তুলে ফেলেন। মরকেলের বলে ডিকেভেল্লা পার্নেলের হাতে ক্যাচ দিলে থামে দারুণ সূচনার পথচলা। ৫ চার ও এক ছয়ে ৩৩ বলে ৪১ রানে ফিরেছেন লঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

পরে কুশল মেন্ডিস ১১, দিনেশ চান্ডিমাল ১২ ও চামারা কাপুগেদারা শূন্য রানে সাজঘরে ফিরলে বিপদে পড়ে শ্রীলঙ্কা। কাপুগেদারাকে ফেরানোর পর ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক থারাঙ্গাকেও সাজঘরে পাঠিয়ে সেই বিপদকে বড়সড় করে দেন ইমরান তাহির। লঙ্কান অধিনায়ক ৬ চারে ৫৭ বলে ফিরেছেন।

সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। শেষপর্যন্ত নিঃসঙ্গ লড়াই করে গেছেন কেবল কুশল পেরেরা। ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি।

লেগস্পিনার তাহির পরে আরো দুটি উইকেট নিয়েছেন। ৮.৩ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা এই ৩৮ বর্ষী স্পিনারই। তাকে সঙ্গ দেয়ার পথে ক্রিস মরিস ২টি, রাবাদা ও মরকেল একটি করে উইকেট নিয়েছেন।

Reneta

এর আগে আঁটসাঁট বোলিংয়ের ফাঁদ কেটে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন হাশিম আমলা ও ফ্যাফ ডু প্লেসিস। শেষে জেপি ডুমিনির ছোট ঝড় সেটিকে পূর্ণতা দেয়। রান আউটে থামার আগে ৫ চার ও ২ ছয়ে ১১৫ বলে ১০৩ রানের চমৎকার ইনিংস সাজিয়েছেন আমলা।

লঙ্কানদের বিপক্ষে এটি আমলার পঞ্চম ও টানা দ্বিতীয় সেঞ্চুরি। এদিন উদ্বোধনী প্রোটিয়া ব্যাটসম্যান দারুণ একটি রেকর্ডও গড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে কয়েকদিন আগেই বিরাট কোহলির দ্রুততম ৭ হাজার রানে রেকর্ড কেড়ে নিয়েছিলেন, এবার ভারত অধিনায়কের থেকে কাড়লেন সবচেয়ে কম ইনিংসে ২৫টি সেঞ্চুরি করার রেকর্ডও। কোহলি যা ১৬২ ইনিংসে করেছেন, আমলা সেটা ১৫১ ইনিংসেই করে ফেললেন।

বাকিদের মধ্যে আমলার সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪৫ রানের জুটি গড়ার পর ৬ চারে ৭০ বলে ৭৫ রানে ফিরেছেন ডু প্লেসিস। আর ডুমিনি ৫ চার ও এক ছয়ে ২০ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT