চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা স্বাধীনতার পক্ষেও না বিপক্ষেও না, আমরাই স্বাধীনতা: কাদের সিদ্দিকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর খ্যাত কাদের সিদ্দিকী বলেছেন, আমরা স্বাধীনতার পক্ষেও নাই, বিপক্ষেও নাই, আমরাই স্বাধীনতা। ড. কামাল, জিয়াউর রহমান, আ স ম আব্দুর রব, কর্নেল অলি আহমেদ আর কাদের সিদ্দিকী যেখানে সেখানে পক্ষ হওয়া লাগে না৷ আমরাই স্বাধীনতা৷

সোমবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ড. কামাল হোসেন, জিয়াউর রহমান, কাদের সিদ্দিকীরা যেখানে স্বাধীনতাও সেখানে।

‘আওয়ামী লীগ অবৈধ সরকার। তারা ভোট না নিয়ে ক্ষমতায়। তারাই স্বাধীনতার বিপক্ষে।’

আওয়ামী লীগের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, একটি দল রাজনৈতিকভাবে কতোটা দেউলিয়া হলে সিনেমার নায়ক নায়িকাদের নির্বাচনী প্রচারণায় নামে৷ দেশের মানুষ তাদেরকে সিনেমা দেখতে পছন্দ করে, নির্বাচনী প্রচারণায় নয়।

তিনি বলেন, এই ভোট যুদ্ধে ১৮ কোটি মানুষের মধ্যে ১৫ থেকে ১৬ কোটি মানুষ ধানের শীষের পক্ষে। জনগণ ভোট দিতে সকাল সকাল যাবে৷ দেশের মানুষ ১৯৭০ সালে ভোট দিতে ভুল করেনি, ২০১৮ সালেও ভোট দিতে ভুল করবে না।

সেনাবাহিনী মোতায়েন নিয়ে কাদের সিদ্দিকী বলেন, আমাদের সেনাবাহিনী ব্যতিক্রম। বাংলাদেশ জন্মের আগে সেনাবাহিনীর জন্ম। আজকে সেনাবাহিনী মাঠে নেমেছে৷ তাদের কাছে মানুষ কিছু চায় না৷ মানুষ তাদের কাছে নিরাপদে ভোট দেয়ার সুযোগ চায়। সেনাবাহিনী অন্য দেশে শান্তি প্রতিষ্ঠা করে৷ এখন আর আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব তাদের।

Reneta

তিনি বলেন, যদি সেনাবাহিনী তার ন্যায়নীতি বজায় রাখতে পারে তাহলে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট বিপ্লব হবে।

আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ৩০ ডিসেম্বর আমাদের জন্য লড়াই। এই লড়াইয়ে আমরা জিতব, যদি আমরা সবাই দৃঢ় থাকি৷

তিনি বলেন, সামরিক বাহিনী নেমেছে আজ থেকে। আমাদের শেষ লড়াইয়ে সামরিক বাহিনী যেন নিরপেক্ষ থাকে। আমরা সেই আশা করবো। তারা যদি নিরপেক্ষ থাকে তাহলে মাঠে সরকার থাকবে না।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনকাদের সিদ্দিকীভোটসেনাবাহিনী মোতায়েনস্বাধীনতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইন্দোনেশিয়ায় সুনামিতে ‘রক ব্যান্ড সেভেন্টিনের’ ৪ জন নিহত

পরবর্তী

গুজবের বাতাসে নড়েনি টটেনহ্যাম

পরবর্তী

গুজবের বাতাসে নড়েনি টটেনহ্যাম

বিএনপি

ধানের শীষের ৮ জনের প্রার্থিতা বাতিল, ১৬ জন কারাগারে

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT