জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা ও রুমানা মোর্শেদ কনকচাঁপা একই ভুবনের দু’টি তারা। গানের জগতে সফল এই দুই নারী নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে কনকচাঁপা তার ফেসবুকে ‘আমরা শক্তিময়’ ক্যাপশন লিখে একটি ছবি পোস্ট করেছেন। পোস্ট করা ছবিতে আছেন তিনি এবং রুনা লায়লা।
কনক চাঁপা লিখেছেন, ‘হে পুরুষ! বীর্যবান শক্তিধর! তোমরা আমাদের মত মানুষদের স্যালুট জানাও, তবে সাধারণ নারীমানুষদের পায়ের তলায় দলিতমথিত কর কেন? মনে রেখো, সাধারণ নারীকুলও এক জায়গায় তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, তারা মা, গর্ভধারিণী। তাঁরই সন্তান তুমি আর তোমার সন্তানও একজন নারীমানুষ গর্ভে ধরবে বা ধরেছে। আমাদের এ পরিচয় তোমরা কখনোই এড়িয়ে বা অস্বীকার করে যেতে পারবে না!









