চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা ভাগ্যবান যে আগে ব্যাটিং করছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে টস জিতলেন মাহমুদউল্লাহ। উইকেট দেখে ব্যাটিং বেছে নিতে দ্বিতীয়বার ভাবতে হল না তাকে। প্রথমদিন ব্যাটিং করা সহজ হবে এমন উইকেটে, আস্তে আস্তে হবে টার্নিং, বুঝেছিল দু’দলই। এমন ম্যাচে ‘টস’ নামক ভাগ্য সঙ্গী হয়েছে বাংলাদেশের। আগ ব্যাট করতে পারায় নিজেদের ভাগ্যবান মনে করছেন ৫২ রানের ইনিংস খেলে দারুণ শুরু এনে দেয়া ওপেনার তামিমও।

‘আমার কাছে মনে হয়েছিল প্রথম দিনেই বল স্পিন করবে। কিন্তু আবারও বলছি, আমরা ভাগ্যবান যে আগে ব্যাটিং করছি। সুতরাং আমাদের অভিযোগ করার কিছু নেই। এটাই আশা করবো যে, তারা ব্যাটিংয়ে আসার পরই যাতে বল ঘুরতে থাকে! আমি এটাই আশা করতে পারি আসলে (হাসি)।’

তামিমের চাওয়া পূর্ণ হলে কঠিন চ্যালেঞ্জে পড়তে হতে পারে শ্রীলঙ্কাকে। তখন স্বাগতিকদের তিন স্পিনারের সামনে টার্নিং উইকেটে খেলতে হবে সফরকারীদের। তাদের ব্যাটিং কোচ থিলান সামারাবীরা উইকেট সম্পর্কে বললেন, ‘কাল কেমন আচরণ করবে সেটা এখনই বলা কঠিন। ব্যাটিং করলে বুঝতে পারবো কেমন আচরণ করছে। আমার ধারণা এটি ব্যাটিং উইকেট।’

Banglabid

১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলা মুমিনুল হক আশা দেখাচ্ছেন বড় সংগ্রহের। ৪ উইকেটে ৩৭৪ রান তুলে শক্ত অবস্থানেই আছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ৯ রানে। দ্বিতীয় দিনে স্বাগতিকদের লক্ষ্য রানটা যত বড় করা যায়। সেখানে লঙ্কানরা চাইছে ৫০০ রানের মধ্যেই বাংলাদেশকে আটকে ফেলতে।

সামারাবীরা বলেন, ‘আমি মনে করি অপরাজিত থাকা দুই ব্যাটসম্যানের উইকেট আমাদের জন্য বড়। আমরা সকালের সেশন থেকে চাপ তৈরি করতে চাইব এবং ৫০০-এর মধ্যে আটকে ফেলব। সেটি হলে ভাল প্রচেষ্টা বলবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমমুমিনুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উত্তম-আকাশে ডানা মেলা সুপ্রিয়া

পরবর্তী

বিএনপি নেতা গয়েশ্বর রায় কারাগারে

পরবর্তী
ফাইল ফটো

বিএনপি নেতা গয়েশ্বর রায় কারাগারে

‘চ্যানেল আই অনলাইন-রকমারি সেরা পাঠক’ হওয়ার সুযোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT