চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা বিব্রত ও লজ্জিত’, ডা. মুরাদ ইস্যুতে নাছিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন: মুরাদ হাসানের বিষয়ে আমরা বিব্রত ও লজ্জিত। কোন পর্যায় থেকেই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য গ্রহণযোগ্য নয়। এটা তার প্রাপ্য ছিল। মাননীয় প্রধানমন্ত্রী যথাযথ ব্যবস্থা নিয়েছেন।

মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাছিম বলেন: নারীর সম্মান রক্ষার্থে বর্তমান সরকার ও আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক হল নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা ক্ষমার অযোগ্য। তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এটা সমাজের জন্য, সবার জন্য একটি মেসেজ। কেউই আইনের ঊর্ধ্বে নয়। মুরাদ হাসানের চূড়ান্ত পরিণতি সময়ই বলে দেবে।

সম্প্রতি সোস্যাল প্লাটফর্মে এক আলাপচারিতায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জায়মা রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন ডা. মুরাদ। যার প্রেক্ষিতে তার পদত্যাগ দাবি করেন নারী অধিকারকর্মীরা।

এরপর ঢাকা চলচ্চিত্রের এক নায়িকার সঙ্গে অডিও রেকর্ড ফাঁস হওয়ায় সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। প্রতিমন্ত্রী ডা. মুরাদের পদত্যাগের দাবি ওঠে নানান মহল থেকে।

যার প্রেক্ষিতে সোমবার রাতে ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা গণমাধ্যমকে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমডা: মুরাদ হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

জুন ১৩, ২০২৬

মরক্কোর বিপক্ষে থাকছেন না নেইমার, জানালেন কোচ

জুন ১৩, ২০২৬

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে মোট মৃত্যু অর্ধশত, নতুন ভর্তি আরও ১৯

জুন ১৩, ২০২৬

কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT