চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ এজেন্ডা সামনে রেখে নিবার্চনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ন ৩০, মার্চ ২০১৮
রাজনীতি
A A

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের সামনে তিনটি এজেন্ডা- খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনের প্রস্তুতি এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন। বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে এদেশে কোনও নির্বাচন হবে না।

শুক্রবার, দুপুরে ‘গণতন্ত্র এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

মওদুদ সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যতোই ষড়যন্ত্র, কলাকৌশল করেন না কেন, যতোই খালেদা জিয়ার মুক্তি বিলম্ব করেন না কেন, তিনি মুক্ত হয়ে ফিরে আসবেন। আপনারা যে নীলনকশা করছেন, সে স্বপ্ন পূরণ হবে না। খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। আপনারা ভুল পরিকল্পনা করছেন।

এসময় গতকাল প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে যে বক্তব্য রেখেছেন তার সমালোচনা করেন মওদুদ।

তিনি বলেন, সরকারি খরচে তিনি ঠাকুরগাঁও গিয়েছিলেন। সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে। তিনি সে জনসভায় নৌকায় ভোট চেয়েছেন। আরো অনেক উন্নয়নমূলক কর্মসূচি উদ্বোধন করেছেন। এই ভোট চাওয়া, উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন অনৈতিক। নির্বাচনী কার্যবিধি বিরোধী। তিনি আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে করতে পারেন। প্রধানমন্ত্রী হিসেবে নয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করেন বলে অন্য সবাইকে মিথ্যাবাদী মনে করেন দাবি করে মওদুদ বলেন, আমাদের মহাসচিবের এলাকায় গিয়ে তার সমালোচনা করেছেন। তাতে অবশ্য লাভ হয়েছে। ফখরুল সাহেবের ভোট আরো বেড়ে গেছে। আমারও অনেক সমালোচনা করেন তিনি। এতে আরো লাভ হয় আমাদের। আমরা কি আপনার সমতুল্য? আমাদের সমালোচনা করা কি আপনাকে মানায়?

Reneta

মওদুদ বলেন, আমি ঈর্ষান্বিত, যে মহাসচিবের ভোট বেড়ে গেছে। আমরা চাই, তিনি বারবার এমন সমালোচনা করে যাক। এতে আমাদের ভোট বাড়বে।

বিএনপির এই নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী চরম মিথ্যাচার করছেন। আপনাদের সুযোগ সুবিধা আছে যা ইচ্ছা বলে যান, করে যান। কিন্তু সময় আসবে। মানুষ একদিন রাস্তায় নামলে আওয়ামী লীগের সমর্থন স্রোতে ভেসে যাবে। একটি সুষ্ঠু নির্বাচন হলে বুঝা যাবে যে নৌকার পক্ষে কত ভোট আর ধানের শীষের পক্ষে কত ভোট যায়।

গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ। ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়ার মুক্তিনির্বাচনের প্রস্তুতিলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

আমেরিকাকে বয়কট করবে ইরান, বিশ্বকাপ নয়

মার্চ ১৯, ২০২৬
ছবি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মার্চ ১৯, ২০২৬
ছবি: দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান।

ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদ রয়েছে: শেল

মার্চ ১৯, ২০২৬

যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT