চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা আক্রমণাত্মক হতে চেষ্টা করেছি: হোল্ডার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গতি, সুইং, বাউন্স আর শর্ট বল- সবকিছুর সমন্বয়ে পাকিস্তানি ব্যাটসম্যানদের নাকাল করে ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ম্যাচ শেষে ক্যারিবিয়ান দলনায়ক জেসন হোল্ডার জানালেন, আক্রমণাত্মক খেলার কৌশল নিয়েই মাঠে নেমেছিলেন তারা। আর কৌশলে শতভাগ সফল হয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ।

শুক্রবার নটিংহ্যামে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে শুভ সূচনা করেছে উইন্ডিজ। টসে জিতে ফিল্ডিংয়ে নেমে পাকিস্তানকে মাত্র ১০৫ রানে গুটিয়ে দেন আন্দ্রে রাসেল, ওশানে থমাস ও হোল্ডাররা। পরে ২১৮ বল হাতে রেখেই সেই রান টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচ শেষে হোল্ডার বললেন, ‘আমি মনে করি আমাদের স্টাইল ছিল আক্রমণাত্মক হওয়া। যে দলের বিপক্ষেই খেলি না কেনো, আক্রমণাত্মক হতে চেষ্টা করি। উইকেট নেয়ার জন্য আমাদের এটির বিকল্প নেই।’

আধুনিক ক্রিকেটে সফল হতে দ্রুত উইকেট নেয়ার কোনো বিকল্প নেই বলেও মনে করিয়ে দিলেন হোল্ডার, ‘আমি মনে করি আধুনিক ক্রিকেটে যদি আপনি ইনিংসজুড়ে উইকেট নিতে না পারেন, তবে আপনাকে যথেষ্ট সংগ্রাম করতে হবে। সুতরাং, কিছু রান খরচ হলেও আমরা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছি।’

আন্দ্রে রাসেল অসাধারণ দুটি বাউন্সে হারিস সোহেল ও ফখর জামানকে আউট করে পাকিস্তানকে কোণঠাসা করে ফেলেন। সেখান থেকে সরফরাজের দলকে আর মাথা তুলে দাঁড়াতে দেননি থমাস ও হোল্ডার। থমাস চারটি ও হোল্ডার তিনটি উইকেট নিয়ে পাকিস্তানকে লজ্জাজনক হার উপহার দিয়েছেন।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অবশ্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। আগামী ৬ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা। বিশ্বকাপের হট-ফেভারিট অস্ট্রেলিয়াকে হারাতে হলেও আক্রমণাত্মক খেলার বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের।

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজবিশ্বকাপ-২০১৯হোল্ডার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্তানরা হারের দুঃখ ভুলতে সাহায্য করে মেসিকে

পরবর্তী

পাকিস্তানের ভরাডুবিতে কে কী বলছেন?

পরবর্তী

পাকিস্তানের ভরাডুবিতে কে কী বলছেন?

ভার্জিনিয়া, বন্দুকধারীর হামলা

ভার্জিনিয়ায় সরকারি ভবনে বন্দুকধারীর হামলায় নিহত ১২

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT