চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরাও খেলিনি ভারতও না, এটা দারুণ সুযোগ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ-ভারত দুই টেস্টের সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বৃহস্পতিবার, ইন্দোরের হলকার স্টেডিয়ামে। অথচ আলোচনায়-প্রসঙ্গে ঘুরেফিরে বেশি গুরুত্ব পাচ্ছে ইডেনের দ্বিতীয় টেস্টটিই। সেটা যে দুদলেরই গোলাপি বলে খেলতে যাওয়া দিবা-রাত্রির প্রথম টেস্ট বলে তা আর মনে না করিয়ে দিলেও চলে!

প্রথমবার কৃত্রিম আলোর নিচে সাদা পোশাকে খেলতে নামার আগে বড় পরীক্ষা অপেক্ষা করছে দিনের আলোর ইন্দোর টেস্টেই। তবুও বিরাট কোহলির মতো মুমিনুল হককেও গোলাপি বলে খেলা নিয়ে বেশি বলতে হল বুধবারের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। বাংলাদেশ অধিনায়ক অবশ্য ভালো কিছুই ভাবতে বললেন। মনে করিয়ে দিলেন ভারতেরও সেটা প্রথম দিবা-রাত্রির টেস্ট, সেটি নিজেদের জন্য সুযোগও।

‘আমরাও গোলাপি বলে খেলিনি, ভারতও না। এটা আমাদের জন্য দারুণ এক সুযোগ। আবার কবে এই বলে খেলা হবে সে বিষয়ে কোনো ধারণা নেই। যেহেতু খেলার সুযোগ পেয়েছি, তাতে আমাদের কী ঘাটতি আছে সে কথা চিন্তা না করে উচিত ভালো কিছু ভাবা।’

‘আমি বা আমার দলের আগে কেউ গোলাপি বলে খেলেনি। আসলে কোনো ধারণাই নেই। কতটুকু সুইং করে বা রিভার্স সুইং করে কোনো ধারণাই নেই।’ চ্যালেঞ্জটা যে একেবারেই নতুন মুমিনুল মনে করিয়ে দিলেন সেটিও।

ম্যাচ খেলার ধারণা একদমই না থাকলেও কিছুটা অনুশীলনের অভিজ্ঞতা অবশ্য আছে মুমিনুলের। টি-টুয়েন্টি দলে না থাকায় বাংলাদেশ যখন রোহিতের দলের বিপক্ষে পরীক্ষা দিচ্ছিল, মুমিনুল ও ইমরুল কায়েস-সহ টেস্ট দলের কয়েক সদস্য তখন দেশে গোলাপি বলে অনুশীলন করেছেন। সেটুকুকে সঙ্গী করে দ্বিতীয় টেস্টের আগে যতটুকু সময় মিলবে প্রস্তুতির, সেটাকেই কাজে লাগাতে চান টাইগার দলনেতা।

‘ঢাকায় আমরা যে কয়জন ছিলাম তারা অনুশীলন করেছি। ভারতে আসার পর আর হয়নি। আমার কাছে বিষয়টা হল, আপনি যেভাবে নেবেন সেভাবেই হবে। এই টেস্টের পর আমরা কিছুদিন সময় পাবো। তখন হয়তো প্রস্তুতি নেব।’

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা প্রতিপক্ষের বিপক্ষে লড়াই মুমিনুলদের। লাল কিংবা গোলাপি, চ্যালেঞ্জের মুখে সেরাটাই নিংড়ে দিতে চায় টিম টাইগার্স। একই কথা জানিয়ে গেছেন বিরাট কোহলিও। অপেক্ষা মাঠের রোমাঞ্চের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিবাংলাদেশ-ভারত টেস্ট সিরিজমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT