চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরাই প্রধান বিরোধী দল: বিএনপি

সোমা ইসলামসোমা ইসলাম
১০:৩৪ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

নিজেদের প্রধান বিরোধী দল দাবি করে পৌরসভা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নেই বলে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছে বিএনপি।

৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনের নানা দিক নিয়ে বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনকে ঘিরে নানা অনিয়ম করছে সরকারি দল। কথা বলেন ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে অংশ না নিলেও পৌর নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে।

ডক্টর মইন খান বলেন, যারা বিরোধী দলীয় প্রার্থী তাদের নমিনেশন জমা দেয়ার সময় বাধা দেওয়া হচ্ছে। প্রায় তিন হাজারের উপরে বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, সংসদ নির্বাচনে একটি দেশের সরকার পরিবর্তন হয়, স্থানীয় সরকার নির্বাচনে দেশের সরকার পরিবর্তন হয় না। আপনারা যদি জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তুলনা করে কথা বলেন তবে আমি বলবো আপনারা গুণগত ভুল করছেন।

বিএনপির দাবি-দাওয়া নিয়ে ইসির অবস্থান জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ বলেন,নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে।

তিনি সাংবাদিকদের জানান, পৌর নির্বাচন সুষ্ঠুভাবেই হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছি। নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। সংসদ সদস্যদের শোকজও করেছি। আশা করছি, আইন মোতাবেক সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সবাইকে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

Reneta

বুধবার থেকে শুরু হবে প্রতীক ছাড়া নির্বাচনী প্রচার, তবে প্রতীক বরাদ্দের আগেই দলীয় কোনো প্রার্থী দলের প্রতীক নিয়ে প্রচার চালাতে পারবেন কি না, এ বিষয়ে বুধবার সিদ্ধান্ত জানাবে ইসি।

আচরণবিধি লংঙ্ঘনের অভিযোগে বরগুনা ২ আসনের সংসদ সদস্যকে সর্তক করে স্পিকারের কাছে চিঠি পাঠাবে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিপৌরসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT