ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে একমাত্র ওয়েস্ট ইন্ডিজই পারে ওয়েস্ট ইন্ডিজকে; এমন মন্তব্য করেছেন ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি।
ডোয়াইন ব্রাভোর উদ্ধৃতি টেনে শিরোপার লড়াইয়ে মাঠে নাম আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টিম মিটিংয়ে একবার একজন সিনিয়র ক্রিকেটার বলেছিল, সম্ভবত ডোয়াইন ব্রাভো,
আমাদেরকে হারাতে পারি একমাত্র আমরাই।’
‘আমরা এটাই বিশ্বাস করি। আমরাই কেবল
নিজেদের হারাতে পারি। আমরা যেটা ভালো পারি বলে জানি, সেটা যদি আমরা করতে
পারি, আমরা জিতবোই। ফাইনালে এই মানসিকতা নিয়েই নামছি আমরা।’
ফাইনালে ইডেন গার্ডেনে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী এ ক্যারিবিয়ান। তার বিশ্বাস নিজেদের মতো খেলতে পারলে কেউ তাদের হারাতে পারবে না।
সেমিফাইনালে স্বাগতিক ভারতকে হতাশায় ডুবিয়ে ফাইনালের টিকিট কাটে গেইল-স্যামুয়েলসের দল। আর গ্রুপ পর্বে সাউথ আফ্রিকার ছুড়ে দেওয়া ২২৯ রান তাড়া করে জয়ে দগদগে আত্মবিশ্বাস রয়েছে ইংলিশদের।







