চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমজাদ হোসেনের মৃত্যুতে চিত্রজগতে শোকের ছায়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

ভাত দে, গোলাপী এখন ট্রেনে, নয়ন মনি’র মতো কালজয়ী সিনেমার পরিচালক আমজাদ হোসেনের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে রীতিমত শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলচ্চিত্র, নাটক ও সংগীত সংশ্লিষ্ট মানুষরা শোক প্রকাশ করছেন।

আমজাদ হোসেনের মৃত্যুতে বিজ্ঞাপন নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা শোক প্রকাশ করে লিখেছেন, গোলাপীকে নিয়ে ট্রেনে করে চলে গেলেন আমজাদ ভাই। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, কিংবদন্তি চলচ্চিত্রকার আমজাদ হোসেন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা গভীরভাবে শোকাহত।

আমজাদ হোসেনের মৃত্যুতে চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির লিখেছেন, একজন আমজাদ হোসেন বাংলা সিনেমার সোনালী ইতিহাস। বিদায় লিজেন্ড। আপনার কর্ম যুগে যুগে আমাদের উৎসাহ যোগাবে। ভালো থাকবেন।

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক ফ্যান পেজে লিখেছেন, দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন আর বেঁচে নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার চলে যাওয়ায় চলচ্চিত্রে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। গুণী এই মানুষটির মৃত্যুতে জানাই গভীর শোক। ওপারে ভালো থাকবেন প্রিয় আমজাদ হোসেন।

চিত্রনায়ক ওমর সানী মন্তব্য করেছেন, আমজাদ হোসেনের মৃত্যুর সংবাদ মেনে নিতে পারছি না। তিনি ছিলেন এক কথায় অলরাউন্ডার একজন মানুষ। তার পরিচালনা, চিত্রনাট্য লেখার হাত, অভিনয় সবকিছুই ছিল দুর্দান্ত। উনার অভাব পূরণ হবার না।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান লিখেছেন, এবার সত্যি সত্যি চলে গেলেন দেশবরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন। ব্যাংককের বামরুণগ্রাদ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন) আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।

Reneta

চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব জনাব আমজাদ হোসেন আজ বেলা ২:৫৭ টায় থাইল্যান্ড এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।ইন্নালিলাহে………. রাজিউন।

অভিনেতা রওনক হাসান ফেসবুকে শোক প্রকাশ করে লিখেছেন, বরেণ্য চলচ্চিত্রকার ,আমাদের সকলের প্রিয় ও শ্রদ্ধার শিল্পী জনাব আমজাদ হোসেন এর প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার আত্মার শান্তি কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

কণ্ঠশিল্পী ইমরান লিখেছেন, বুদ্ধিজীবী দিবস এ বরেণ্য নির্মাতা আমজাদ হোসেন আজকে পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আপনি থাকবেন আপনার কাজের মাঝে, আমাদের মাঝে।

অভিনেত্রী ফারিয়া শাহরিন আমজাদ হোসেনের একটি ছবি ফেসবুকে দিয়ে লিখেছেন, ভালো থাকবেন। রিপ। আইরিন তানি লিখেছেন, শান্তিতে থাকবেন ওপারে। অভিনেত্রী নুসরাত জাহান রুহি লিখেছেন, আমজাদ স্যার আপনার শূন্যতা পুরন হবার নয়। মহান সৃষ্টি কর্তা আপনাকে বেহেশত দান করুন। আমিন। অ্যানি খান লিখেছেন, কিংবদন্তি চলচ্চিত্রকার আমজাদ হোসেন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার(১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে আমজাদ হোসেন শেষনিঃশ্বাস ত্যাগ করেন।মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত ১৮ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। শুরু থেকেই তাঁকে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়। বাংলাদেশের বরেণ্য এই নির্মাতার শারীরিক অসুস্থতার খবর শুনে হাসপাতালে ভর্তির তিন দিনের মাথায় তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার খরচ বাবদ ২০ লাখ টাকা এবং এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ ২২ লাখ টাকা পরিবারের হাতে তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হয়। ২৭ নভেম্বর মধ্যরাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে তিনি প্রখ্যাত নিউরোসার্জন টিরা ট্যাংভিরিয়াপাইবুনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ রেজাআমজাদ হোসেননির্মাতালিজেন্ডলিড বিনোদনসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT