চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্রামের জন্মদিনে অপু বিশ্বাসের শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

২৭ সেপ্টেম্বর চলচ্চিত্রের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন। ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস বলেছেন, গত একবছর আমার পৃথিবীর নাম বদলে তোর নামে রেখে দিয়েছি।

ছেলের জন্মদিন উপলক্ষ্যে নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘গত একবছর আমার পৃথিবীর নাম বদলে তোর নামে রেখে দিয়েছি। আমার পৃথিবী তোর জন্য… শুভ জন্মদিন কলিজা।’

এছাড়া দিনটি স্মরণীয় করে রাখতে বুধবার সন্ধ্যায় অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছেন অপু বিশ্বাস। বুধবার সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। জন্মদিনের উপহার হিসেবে তিনি ছেলেকে দিচ্ছেন স্বর্ণের মুকুট। আর কাতার থেকে আনিয়েছেন শেরওয়ানি।

জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকার জন্য অপু আমন্ত্রণ জানিয়েছেন শাকিব খানের বন্ধু, আত্মীয়, পরিচিতজন আর চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদেরসহ আরও অনেককে।

ছেলের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে শাকিব খান থাকছেন কি না এ ব্যাপারে অপু বিশ্বাস খানিকটা দ্বিধায় আছেন। তিনি বলেন, ‘ছেলের প্রথম জন্মদিনে শাকিব হয়তো আসবে।’

তবে বুধবার দুপুরে গুলশানের আজাদ মসজিদে ছেলের মঙ্গলের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন শাকিব। এরপর নিজ উপস্থিতিতে গরিবদের মধ্যে খাবার বিতরণ করবেন তিনি।

Reneta

২০০৮ সালে গোপনে বিয়ের পর্ব সেরে ফেলেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। আর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের প্রথম সন্তান জয়ের।

তবে বিষয়টি এতবছর গোপন থাকলেও চলতি বছরের ১০ এপ্রিল ছেলেকে নিয়ে প্রকাশ্যে আসেন অপু এবং প্রকাশ করেন শাকিব খান তার স্বামী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসআব্রাম খান জয়শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বর্ষণে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন এলাকা, ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি

জুলাই ১২, ২০২৬

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

জুলাই ১২, ২০২৬

অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ভাগ্য

জুলাই ১২, ২০২৬

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT