তাকে বলা হয় বলিউড বাদশা। তাই তার বাড়ির সামনে ভক্তদের উপচে পড়া ভিড় থাকবে, সেটাই যেন স্বাভাবিক। হলোও ঠিক তাই। ঈদের দিন মুম্বাইর ব্রান্দ্রায় শাহরুখ খানের বাড়ির সামনের ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ।
আর দু’ হাত নেড়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের কিং খান শাহরুখ। এ সময় ছেলে আব্রামও হাত নেড়েছে। বলিউডের ঈদ মানেই যেন শাহরুখের হাত নেড়ে হাজার ভক্তদের ভালবাসা গ্রহণ। আর এবার শাহরুখের পাশাপাশি অমিতাভ বচ্চন, সালমান খান, শাবানা আজমী, ঋষি কাপুরও ঈদ শুভেচ্ছা জানিয়েছে ভক্তদের।
তবে মজার ব্যাপার হলো, শাহরুখের সঙ্গে আরও একজন ঈদ শুভেচ্ছা গ্রহণ করেছেন। সে কিং খানের সার্বক্ষণিক সঙ্গী ছোট ছেলে আব্রাম। ঈদ উপলক্ষে গতকাল সোমবার বাড়ির বাইরে ছেলে আব্রামকে নিয়ে হাত নেড়ে ভক্তদের সামনে হাজির হন শাহরুখ।
হঠাৎ হাজার দর্শকের উপস্থিতি দেখে কিন্তু কেউ অবাক হননি। কিং খানের বাড়ি বলে কথা। প্রিয় শাহরুখকে এক মুহূর্ত দেখার জন্য রীতিমত ট্রাফিক জ্যাম তৈরি হয় রাস্তায়। সুপারস্টার শাহরুখ শুধুমাত্র বিপুল সংখ্যাক ভক্তদের অভিবাদন জানিয়েই ক্ষান্ত থাকেননি, তিনি ঈদ মোবারক বলেছেন, সাথে ভক্তরা শাহরুখ ও আব্রামের ভালোবাসার চুম্বন দিয়ে সবাইকে আনন্দিত করেন। ডেকান ক্রনিকল।








