চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯৭১ সালের সেই ১২ লাখ রুপি ফেরত দিক সরকার: আব্দুল জব্বারের স্ত্রী

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১২:৩৮ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৭
বিনোদন
A A
আব্দুল জব্বার

আব্দুল জব্বার

বরেণ্য সংগীতশিল্পী আব্দুল জব্বারের দুটি কিডনিই অকার্যকর। তার অবস্থা সংকটাপন্ন। ডায়ালাইসিসের উপর বেঁচে আছেন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি আছেন গত মঙ্গলবার থেকে। এ অবস্থায় বিদেশ নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন স্ত্রী শাহীন জব্বার।

গতকাল ৭ আগস্ট সোমবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘আমার স্বামীর অবস্থা খুবই খারাপ। চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে রাষ্ট্রের এত বড় সম্পদ। অথচ চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের কিছুই করার নেই।’

আব্দুল জব্বারের চিকিৎসায় সরকারের গাফিলতির অভিযোগ এনে শাহীন জব্বার বলেন, ‘সরকার তাকে বাঁচানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের অবস্থা এমন যে, শিল্পী বুড়ো হয়ে গেছেন। দেশকে আর কিছু দেওয়ার নেই। এখন সে মরলেই কী, বাঁচলেই কী!’

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পশ্চিমবঙ্গের ক্যাম্পে ক্যাম্পে  আব্দুল জব্বার হারমোনিয়াম নিয়ে গণসংগীত গেয়ে মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করেন। সে সময় গান গেয়ে পাওয়া ১২ লাখ ভারতীয় রুপি তৎকালীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেন। সে ঘটনা উল্লেখ করে আব্দুল জব্বারের স্ত্রী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমার স্বামী কত কষ্ট করে ১২ লাখ রুপি সংগ্রহ করেছিলেন, তা আমি জানি। সে সময় আমিও তার সঙ্গে ছিলাম। সবকিছুর প্রত্যক্ষ সাক্ষী আমি। ১৯৭১ সালের সেই ১২ লাখ রুপি এখনকার বাজারে কয় কোটি টাকা হবে? তখন স্বর্ণের ভরি ছিল ১০০ টাকা। সেই সময়য়ের ১২ লাখ রুপি হলে আজ আমার স্বামীকে এভাবে বিনা চিকিৎসায় মরতে হয় না।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘সেই ১২ লাখ রুপি এখনকার বাজারে যত টাকা হয়, তা ফেরত দিক সরকার। আমি স্বামীকে বিদেশ নিয়ে চিকিৎসা করাব।’

আইসিইউর কর্তব্যরত চিকিৎসক জানান, গত ৩১ মে কিডনি, হৃৎপিণ্ড, প্রস্টেটসহ নানান শারীরিক সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন আব্দুল জব্বার। তার অবস্থা অবনতি হলে গত মঙ্গলবার আইসিইউতে নেওয়া হয়। গত বৃহস্পতিবার কিডনি ডায়ালাইসিস করা হয়। আবার দুই একদিনের ভেতর ডায়ালাইসিস করতে হবে বলে জানান ডাক্তার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল জব্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT