চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্দুল আলীমকে ‘জাতীয় সঙ্গীতশিল্পী’ স্বীকৃতির দাবি

রাহুল রায়রাহুল রায়
৫:১১ অপরাহ্ন ২৭, জুলাই ২০১৬
বিনোদন
A A

মরমী শিল্পী আব্দুল আলীমের ৮৫তম জন্মবার্ষিকীতে তার সন্তান জহির আলীম দাবি করেছেন আব্দুল আলীমকে মূল্যায়ন করতে হলে তাকে জাতীয় স্বীকৃতি দেওয়া হোক। তিনি বলেন, আমাদের যেমন জাতীয় অধ্যাপক, জাতীয় কবি, জাতীয় ফুল রয়েছে তেমনি জাতীয় সঙ্গীতশিল্পী হিসেবে আব্দুল আলীমকে দেওয়া হয় তাহলে সত্যিকারের স্বীকৃতি হবে তার জন্য।

মঙ্গলবার বাংলা লোকসংগীতের প্রাণপুরুষ, জাদুকরী কণ্ঠের আব্দুল আলীমের জন্মবার্ষিকীতে বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ হয় আব্দুল আলীমের গানে গানে।

লোকসঙ্গীতের এ কিংবদন্তি ১৯৩১ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কণ্ঠে প্রাণময় হয়ে উঠত প্রবহমান নদীর কল্লোল, পাখির কলতান, বাংলার শ্যামল প্রকৃতি।

পল্লীগীতি, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, লালনগীতি- সব ধরনের গান তিনি গেয়েছেন সমান দরদ আর দক্ষতায়। একুশে পদক ও স্বাধীনতা পদকসহ বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি।

আর কত কাল ভাসব আমি দুখের সারি গাইয়া; সর্বনাশা পদ্মা নদী, কল কল ছল ছল; হলুদিয়া পাখিসহ আবদুল আলীমের কণ্ঠে গাওয়া কালজয়ী গানগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

তার কণ্ঠের মাধুর্য কলের গানের যুগ থেকে রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র সব ক্ষেত্রেই লোকপ্রিয়তার পাশাপাশি সঙ্গীতবোদ্ধাদের সমীহ অর্জন করেছ।

Reneta

তেমন একজন শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। তিনি বলেন, অসাধরণ একটি কণ্ঠ সম্পদ নিয়ে আব্দুল আলীমের জন্ম। এটা আমাদের এই উপমহাদেশের সৌভাগ্য। তার মত শিল্পী পাওয়া খুব ভাগ্য গুণে হয় কোনো জাতির। তার কাছ থেকে গান শেখার সৌভাগ্য হয়েছে আমাদের।

আব্দুল আলীমের জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদ্যাপনের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্য এবং বিশিষ্ট শিল্পীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুল আলীমসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগ্রহীত

সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT