চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আব্দুর রহমান বিশ্বাস কঠিন সময়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন’

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৪:১৮ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A

সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কঠিন সময়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার মতো একজন সৎ, যোগ্য ও অভিজ্ঞ রাজনীতিককে হারানো দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আব্দুর রহমান বিশ্বাসের দ্বিতীয় জানাজায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন।

ফখরুল বলেন, তিনি কঠিন এক সময়ে গণতন্ত্রের হাল ধরেছিলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সাবেক এ রাষ্ট্রপতিকে হারিয়ে বিএনপি একজন অভিভাবক হারালো। তার মতো দেশপ্রেমিক, সিনিয়র ও অভিজ্ঞ নেতাকে হারানোর শূন্যতা পূরণ সম্ভব হবে না।

সকাল ১১টা হওয়ার কথা থাকলেও বরিশাল থেকে মরদেহ আসতে দেরি হওয়ায় আব্দুর রহমান বিশ্বাসের দ্বিতীয় জানাজায় বিলম্ব হয়। তার প্রথম জানাজা বরিশাল জেলা স্কুলে অনুষ্ঠিত হয়।

Reneta

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নামাজে জানাজা শেষে মরদেহ জানাজার নামাজের জন্য হাইকোর্টে নেয়া হয়। পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর গুলশান আজাদ মসজিদে সর্বশেষ জানাজার পর রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত হবেন আব্দুর রহমান বিশ্বাস।

শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন সাবেক এ বিএনপি নেতা।

দেশে সংসদীয় শাসন-ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করে আব্দুর রহমান বিশ্বাসকে ১১তম রাষ্ট্রপতি নির্বাচিত করে। ১৯৯৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি।

নয়াপল্টন দলীয় কার্যালয়ে জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃৃন্দ।

এছাড়াও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীসহ জামায়াতের কয়েকজন নেতাকেও দেখা গেছে জানাজায়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT