চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আবেগ নিয়ন্ত্রণ কর কোহলি ‘

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আগ্রাসনই তার আসল অস্ত্র। আবেগকে সহজে নিয়ন্ত্রণ করতে পারেন না। সাউথ আফ্রিকাতেও আগ্রাসী বিরাটকেই দেখা গেছে। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত আগ্রাসন দেখিয়েছেন। যা ঠিকভাবে দেখছেন না অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াহ।

তিনি বলেছেন, ‘সাউথ আফ্রিকায় বিরাটকে দেখলাম। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে উঠেছে। তবে অধিনায়ক হিসেবে সে এখনো শিখছে। সময়ের সঙ্গে নিজেকে বদলে ফেলবে বিরাট।’

এরপরই স্টিভের সংযোজন, ‘ভারসাম্য রাখতে হবে বিরাটকে। উত্তেজনা আর আবেগের ভারসাম্য রাখাটা জরুরি। তাকে মাথায় রাখতে হবে দলের সবাই কিন্তু আগ্রাসী মানসিকতার নয়। রাহানে, পূজারা বেশ শান্ত। সবাইকে নিয়েই চলতে হবে।’

মূর্তিকারিগর

ক্রিকেটার কোহলিকে অবশ্য যথেষ্ট শ্রদ্ধা করেন স্টিভ। বলেছেন, ‘খুব ভাল নেতৃত্ব দিচ্ছে বিরাট। রান পাচ্ছে নিয়মিত। সতীর্থদের উদ্বুদ্ধ করছে। যার ফলে দল থাকছে ইতিবাচক। গত কয়েকবছর ধরেই তিন ঘরানার ক্রিকেটে ভারতীয় দল ধারাবাহিকতা দেখাচ্ছে। সবসময় শীর্ষে থাকতে চায় বিরাট। এটাই তাকে বাকিদের থেকে আলাদা করে রেখেছে।’

যদিও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের কাজটা যে সহজ নয় তাও মনে করিয়ে দিয়েছেন স্টিভ। বলে গেলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে আমরা বরাবরই ফেভারিট। বিরাটই হবে সেখানে দলের তুরুপের তাস। গত সফরে দারুণ খেলেছিল কোহলি।’ এরপরই স্টিভ যোগ করেন, ‘অস্ট্রেলিয়ায় কিন্তু খুব একটা কঠিন উইকেট পাবে না ভারত। এটা অবশ্যই ভারতের অ্যাডভান্টেজ। সিরিজটা জমে যাবে বলেই আমার ধারণা।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিবিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

মে ১০, ২০২৬
National Rabindra Sangeet Festival to mark Rabindranath's 165th birth anniversary

রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব

মে ১০, ২০২৬
যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির দাফন সম্পন্ন

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির দাফন সম্পন্ন

মে ১০, ২০২৬

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT