চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবৃত্তি অনলাইনে ‘আবৃত্তি কথন’ ও ‘হ্যালো নিশুতি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

আবৃত্তি অনলাইন বর্তমানে অনলাইন আবৃত্তি চর্চার অন্যতম প্লাটফর্ম। আবৃত্তি নিয়ে বিভিন্ন লাইভ অনুষ্ঠান প্রচার করে আবৃত্তি অনলাইন ইতোমধ্যে আবৃত্তি প্রিয় মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। ভার্চুয়াল এই প্লাটফর্মটি প্রতি সপ্তাহে আবৃত্তির লাইভের পাশাপাশি আবৃত্তি বিষয়ক আলোচনা ‘আবৃত্তি কথন’ এবং অডিও পডকাস্ট ‘হ্যালো নিশুতি’ প্রচার করছে পাক্ষিকভাবে। আয়োজনগুলো এরই মধ্যে সাড়াও ফেলেছে বেশ।

আবৃত্তি অনলাইন থেকে জানানো হয়, মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় আবৃত্তি বিষয়ে আলোচনা অনুষ্ঠান ‘আবৃত্তি কথন’ প্রচার করে আবৃত্তি অনলাইন। এ আয়োজনে দেশ-বিদেশের বরেণ্য শিল্পীরা আবৃত্তি নিয়ে তাদের ভাবনা এবং অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানের মডারেটর জাকিয়া জেসমিন জানিয়েছেন, এর ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় ‘আবৃত্তি কথনে’ অতিথি হয়ে আসছেন বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ। ‘আবৃত্তি অনলাইন’-এর ফেইসবুক পেইজ ও গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে আয়োজনটি সরাসরি সম্প্রচার হবে।

এদিকে মধ্যরাতের আবৃত্তি আবৃত্তি আয়োজন ‘হ্যালো নিশুতি’। রাত যখন ঠিক বারোটা, শহুরে জীবনে তখনও হয়ত ঘুম কড়া নাড়ে না অনেকের চোখে। জানালা দিয়ে বাইরে তাকালেও যখন দেখা মেলে না জ্যোৎস্না বিংবা ঝিঁঝিঁ-জোনাকিদের, তখন কবিতার প্রতিধ্বনি এক আশ্চর্য স্বপ্নময় জগতে নিয়ে যেতে পারে। তেমনি একটি পাক্ষিক আয়োজন ‘হ্যালো নিশুতি’।

৯০ মিনিটের এই অডিও পডকাস্ট নিয়মিতভাবে আয়োজন করছে আবৃত্তি অনলাইন। ‘হ্যালো নিশুতি’তে ভিডিও থাকে না বলে শ্রোতারা ফিরে পান আগের দিনের রেডিও শোনার দিনগুলো। মনে মনে চলে যাওয়া যায় কবিতার কাল্পনিক ভুবনে। এরই মধ্যে এ আয়োজনের ৬টি পর্ব প্রচার হয়েছে। ‘হ্যালো নিশুতি’র প্রযোজক সঞ্চালক নুসরাত রাইসা জানান, আবৃত্তি অনলাইন এর ইউটিউব প্লাটফর্মে গিয়ে সব পর্বই যেকোনো সময় শোনা যায়। মাসের প্রথম ও তৃতীয় শনিবার এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের সকল প্রান্ত থেকে আমন্ত্রিত শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানটির মূল পরিকল্পনা করেছেন সোহেল আজাদ।

‘হ্যালো নিশুতি’র আগামি পর্ব প্রচার হতে যাচ্ছে রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায়। অতিথি হয়ে আসছেন বাংলাদেশ থেকে মীর মাসরুর জামান রনি এবং কলকাতা থেকে দেবনিষ্ঠা জানা।

আবৃত্তি অনলাইন একদল স্বপ্ন বিলাসী মানুষের পরিচালনায় এক বিশ্বজনীন প্লাটফর্ম যেখানে কাজ করছেন সিংগাপুর থেকে জাকিয়া জেসমিন, কানাডা থেকে কামরান করিম ও মেরি রাশিদিন, সুইজারল্যান্ড থেকে সোহেল আজাদ, বাংলাদেশ থেকে জয়দেব সাহা, ফারহানা তৃণা, নুসরাত রাইসা এবং সোলায়মান রিপন।

Reneta

 

আবৃত্তি অনলাইন এর ফেসবুক ও ইউটিউব লিঙ্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবৃত্তি অনলাইনমীর মাসরুর জামান রনি
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT