ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরকে ৩ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। বৃষ্টির কারণে কলাবাগান ক্রিকেট একাডেমি-প্রাইম ব্যাংক এবং সিসিএস-মোহামেডান নবম রাউন্ডের খেলা রিজার্ভ ডে’তে গড়িয়েছে।
মিরপুরে কার্টেলড ২৮ ওভারের ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮৯ রানে অলআউট হয় কলাবাগান।
প্রাইম ব্যাংকের হয়ে মোহাম্মদ আজিম ও মনির হোসেন তিনটি করে উইকেট নেন। জবাবে প্রাইম ব্যাংক মাঠে নামার আগেই বৃষ্টি শুরু হলে রিজার্ভ ডে’তে গড়ায় বাকি খেলা। ফতুল্লায় মোহামেডানের বিপক্ষে কার্টেলড ২৫ ওভারে ১৪৯ রান সংগ্রহ করে ক্রিকেট কোচিং স্কুল।
জয়ের লক্ষ্যে ব্যাট করে কোন উইকেট না হারিয়ে দিনশেষে ১৩ রান সংগ্রহ করেছে টেবিলের শীর্ষ দল মোহামেডান।








