ঢালিউডের এমন নায়িকা কমই আছেন যিনি প্রথম চলচ্চিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নায়িকা হিসেবে সম্মানিত হন। তবে এর প্রমাণ দিয়েছিলেন ১৯৯৯ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ‘ম্যাডাম ফুলি’ সিমলা।
সেই সুপারহিট সিনেমা আবার নির্মিত হচ্ছে সিকুয়্যাল ‘ম্যাডাম ফুলি ২’। আর ফুলি হিসেবে আরো একবার দর্শকদের সামনে হাজির হবেন সেই ফুলি।
তবে সিকুয়্যাল সিনেমাটি এবার শহীদুল ইসলাম খোকনের পরিবর্তে নির্মাণ করবেন আশিকুর রহমান।
জনপ্রিয় পরিচালক খোকন গুরুতর অসুস্থ থাকার কারনে ‘ম্যাডাম ফুলি ২’ তার পক্ষে পরিচালনা সম্ভব নয় বলে এফডিসি ও খোকনের অনুমতি পাওয়ায় পর সুপারহিট এ ছবির সিকুয়্যাল করার অনুমতি পেয়েছেন আশিকুর রহমান।
ছবি নির্মাণের পর দর্শকদের দেখার পালা সিকুয়্যাল ‘ম্যাডাম ফুলিকে’ কতটুকু ফুটিয়ে তুলতে পারেন হিট নায়িকা সিমলা।







