বেশ কিছুদিন ধরেই টালিউডের বাতাসে গ্ল্যামার গার্ল কন্যা শ্রাবন্তীর ফের বিয়ে করছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সেই গুঞ্জন এবার সত্যি হতে চলেছে মাত্র একমাসের মধ্যে। ভারতীয় প্রভাবশালী বিভিন্ন মিডিয়ার দাবি মাত্র এক মাসের মধ্যেই গাঁটছড়া বাঁধতে চলেছেন সুপারিহট নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
চলচ্চিত্র নির্মাতা রাজীব চক্রবর্তীর দীর্ঘদিনের সংসার জীবন সমাপ্ত করে সুপারমডেল কৃষ্ণ ভিরাজকে বিয়ে করতে চলেছেন শ্রাবন্তী।
এক বছরের প্রেমের সর্ম্পক থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী-কৃষ্ণ। মুম্বাইতে তাদের প্রথম আলাপ। তারপর সম্পর্ক গড়ায় প্রেমে। প্রেমিকের প্রেমে এতটাই হাবুডু খেয়েছেন এ অভিনেত্রী বয়ফ্রেন্ডের নামে নিজের হাতে ট্যাটু করিয়েছেন এবং নিজের ফেসবুকে পোস্ট করেছেন। 
জনপ্রিয় তুঙ্গে থাকা বর্তমান সময়ের শ্রাবন্তী এরই মধ্যে হবু বরের সঙ্গে নিজস্ব ফেসবুকে একটি ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন- ‘এই প্রথম আমাদের ছবি ফেসবুকে পোস্ট করছি। তবে একবারেই লজ্জা পাচ্ছি না বরং ভীষণ ভালো লাগছে। কৃষাণকে নিয়ে শ্রাবন্তী জানান, কৃষাণ খুব কেয়ারফুল একজন মানুষ। তার সঙ্গে সবকিছু শেয়ার করা যায়।
এককথায় কৃষাণের সরলতায় আমি মুগ্ধ। তাছাড়া আমাদের সম্পর্কের কথা দুই পরিবারই জানেন। তারা শিগগিরই একসঙ্গে বসে বাগদান এবং বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করবেন। তবে রাজীব চক্রবর্তীর ও শ্রাবন্তীর সংসার জীবনে রয়েছে একমাত্র পুত্র সন্তান ঝিনুক।
বর্তমানে শ্রাবন্তী কাজ করছেন যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’তে। সেখানে তার নায়িকা শাকিব খান। এছাড়া দেবের বিপরীতে শ্রাবন্তী অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পেয়েছে ‘শুধু তোমারই জন্য’।







