চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার বাড়ছে সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

সেপ্টেম্বরের শুরুর দিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করলেও তা হঠাৎ করেই আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ১০ হাজার ৭১৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

এই সময়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০৯ জনের। সুস্থ হয়েছেন দুই লাখ ৩২ হাজারেরও বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার ০০৯ জন। মৃতের সংখ্যা ৯ লাখ ১৯ হাজার ৭১৫ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৫ লাখ ৮৪ হাজার ২২০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির সবকটি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি এবং স্পেন।

আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ৩৬ হাজার ২৪৭ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৪২১ জন।

সম্প্রতি করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে আসা প্রতিবেশি দেশ ভারতে শনাক্ত হয়েছে ৪৬ লাখ ৫৭ হাজার ৩৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৭ হাজার ৫০৬ জনের।

Reneta

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪২ লাখ ৮৩ হাজার ৯৭৮ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৫১ হাজার ৮৭৪ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৩৬৫ জন।

সংক্রমণে ৫ম অবস্থানে থাকা পেরুতে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১০ হাজার ৬৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৩৪৪ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৬৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৩৬ হাজার ২৪ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা সংক্রমণকরোনাভাইরাসমহামারি
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT