আন্তর্জাতিক

আবার তুরস্কের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান

আবার  তুরস্কের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান

তুরস্কের আকাশসীমায় আবারো রাশিয়ার যুদ্ধবিমান ঢুকে পড়ায় দ্বিতীয়বারের মতো রুশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে তুরস্ক।

এই ঘটনাকে দায়িত্বহীন এবং অত্যন্ত বিপদজনক বলেছে ন্যাটো। একইসাথে রাশিয়াকে সিরিয়ায় অভিযান বন্ধও করতে বলেছে তারা।

রাশিয়াকে ন্যাটোর হামলা বন্ধের হুঁশিয়ারি দেওয়ার একদিনের মাথায় আবারো তুরস্কের আকাশসীমায় প্রবেশ করলো রুশ যুদ্ধবিমান।

ঘটনাকে উদ্বেগজনক বলে মার্কিন পরারাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, এমনটি চলতে থাকলে যে কোনো সময় বিমান বিধ্বস্তের মতো ভয়াবহ ঘটনা ঘটতে পারে।

তুরস্কের বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ দেখছে ন্যাটো।

তারা বলছে, রাশিয়ার বিমান হামলা শান্তি আনার পরিবর্তে ওই অঞ্চলকে আরো ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এবং তুরস্ক দাবি করছে, সিরিয়ায় আসাদবিরোধীদের উপর বিমান হামলা চালাচ্ছে রাশিয়া।

একের পর এক বিমান হামলায় সিরিয়ার বিদ্রোহী দলগুলোও রাশিয়ার বিরোধিতা করছে।

তবে সিরিয়ায় অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া।

বিষয়:তুরস্ক রাশিয়া রাশিয়ার বিমান হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…